শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
রাজনীতি

বিএনপির ৫২ নেতাকে বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক: দলীয় নির্দেশনা না মানায় সারা দেশে দফায় দফায় নেতাদের বহিষ্কার করছে বিএনপি। এবার তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে অংশ গ্রহণ করায় ১১২টি উপজেলা থেকে ৫২ জন নেতাকে বহিষ্কার করেছে দলটি। এদের মধ্যে চেয়ারম্যান পদে আছেন ১৭, ভাইস চেয়ারম্যান (পুরুষ) ২৬ এবং ভাইস চেয়ারম্যান (নারী) ৯ জন।

আজ বুধবার (১৫ মে) এক বিবৃতিতে এই তথ্য জানায় দলটি।

বিবৃতিতে জানানো হয়, ২০২৪ সালের ৩য় ধাপে ১১২টি উপজেলা নির্বাচনে অংশ গ্রহণ করায় ৯ সাংগঠনিক বিভাগ থেকে ৫২ জনকে বহিষ্কার করা হয়েছে।

এর মধ্যে, রংপুরে ১২ জনের মধ্যে চেয়ারম্যান প্রার্থী ৭ জন, ভাইস চেয়ারম্যান প্রার্থী ৩ জন, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ২ জন।

রাজশাহী বিভাগে ৪ জনের মধ্যে চেয়ারম্যান প্রার্থী ৩ জন, মহিলা ভাইস চেয়ারম্যান ১ জন। বরিশাল বিভাগে ৫ জনের মধ্যে চেয়ারম্যান প্রার্থী ১ জন, ভাইস চেয়ারম্যান প্রার্থী ৩ জন, মহিলা চেয়ারম্যান প্রার্থী ১ জন।

ঢাকা বিভাগে ৪ জনের মধ্যে ভাইস চেয়ারম্যান প্রার্থী ৩ জন, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ১ জন। ময়মনসিংহ বিভাগে ৯ জনের মধ্যে চেয়ারম্যান প্রার্থী ১ জন, ভাইস চেয়ারম্যান প্রার্থী ৭ জন, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ১ জন।

সিলেট বিভাগে ৭ জনের চেয়ারম্যান প্রার্থী ৩ জন, ভাইস চেয়ারম্যান প্রার্থী ৩ জন, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ১ জন। চট্টগ্রামে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ১ জন।

কুমিল্লা বিভাগে ৬ জনের মধ্যে চেয়ারম্যান প্রার্থী ১ জন, ভাইস চেয়ারম্যান প্রার্থী ৪ জন, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ১ জন। খুলনা বিভাগে ৪ জনের মধ্যে চেয়ারম্যান প্রার্থী ১ জন, ভাইস চেয়ারম্যান প্রার্থী ৩ জন।

সর্বশেষ পাওয়া সংবাদ