শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
রাজনীতি

শাহজাদপুর উপজেলা নির্বাচনে কে কি প্রতীক পেলেন

সেলিম রেজা, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আসন্ন শাহজাদপুর উপজেলা পরিষদ নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।

সোমবার (১৩ মে) সকাল ১১টায় এ প্রতীক বরাদ্দ দেন এডিসি রেভিনিউ মো: ইমরান হোসেন।

প্রতিদ্বন্দ্বী পাঁচজন চেয়ারম্যান প্রার্থী আনারস প্রতীক চাওয়ার কারণে লটারির মাধ্যমে তা পেয়ে যান মো: হালিমুল হক মিরু, কাপ পিরিজ প্রতীক লটারির মাধ্যমে পেয়ে যান এ্যাড. শেখ আব্দুল হামিদ লাবলু, মুস্তাক আহমেদ পছন্দ করে নেন কৈ মাছ প্রতীক, মো: সাইফুল ইসলাম টেলিফোন, গোলাম সাকলাইন হেলিকপ্টার, ইসমাইল সুমন দোয়াত কলম, ইউনুস আলী ঘোড়া, এ্যাড. হুমায়ুন মোটরসাইকেল প্রতীক পেয়েছেন।

এছাড়া, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে মাহবুবে সোবাহান শেখ সজল মিন্টু পেয়েছেন টিউবওয়েল প্রতীক, চশমা প্রতীক পেয়েছেন মারুফ হোসেন সুনাম। সাইফুল ইসলাম প্রিন্স ও ফারুক সরকারের মধ্যে সমন্বয় না হওয়ায় লটারি করে তালা প্রতীক পেয়েছেন সাইফুল ইসলাম প্রিন্স, ফারুক সরকার পেয়েছেন মাইক প্রতীক।

অপরদিকে, মহিলা ভাইস চেয়ারম্যানদের মধ্যে মৌসুমী সরকার বাবলা পেয়েছেন হাঁস প্রতীক, লাবনী পেয়েছেন কলস প্রতীক ও ফুটবল প্রতীক পেয়েছেন প্রিয়া।

সর্বশেষ পাওয়া সংবাদ