বুধবার, ০৮ এপ্রিল ২০২৬
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬
শিরোনাম
থানায় ঢুকে ওসির চেয়ারে বসে পড়লেন এমপি, ভিডিও ভাইরাল ইসলামী ব্যাংকের ত্রৈমাসিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত ত্রিশালে জমির নিয়ে বিরোধে যুবককে হত্যা: - একই পরিবারের ৫ জনের যাবজ্জীবন এসএসসির প্রবেশপত্র বিতরণে বোর্ডের জরুরি নির্দেশনা বেনাপোল স্থলবন্দরের ক্রেনের তার ছিড়ে শ্রমিক নিহত, আহত ১ ন্যাশনাল টিউবসের পর্ষদ সভার তারিখ ঘোষণা সংসদে সন্ত্রাসবিরোধী (সংশোধন) বিল-২০২৬ পাস: - নিষিদ্ধই থাকছে আ.লীগের কার্যক্রম সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল ঘোষণা দেশে ২ হাজার ৮৪৭ গ্রামে প্রাথমিক বিদ্যালয় নেই: শিক্ষামন্ত্রী পর্যায়ক্রমে ৪ কোটি পরিবারকে ‘ফ্যামিলি কার্ডের’ আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী
রাজনীতি

যুবলীগের সাধারণ সম্পাদক পদে সিভি জমা দিলেন সোহেল রানা

সিরাজগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী যুবলীগ সিরাজগঞ্জ জেলা যুবলীগের আহ্বানে সলঙ্গা থানা শাখায় সাধারণ সম্পাদক পদে জীবন বৃত্তান্ত জমা দিয়েছেন সাবেক ছাত্রলীগ নেতা ও যুবলীগকর্মী সোহেল রানা। বুধবার দুপুরে জেলা যুবলীগের আহ্বানে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে তার সমর্থক ও নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জেলা যুবলীগের নেতাদের কাছে জীবন বৃত্তান্ত জমা দেন তিনি।

সোহেল রানা সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক ও সলঙ্গা থানা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। বর্তমানে সে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ সলঙ্গা থানা শাখার সাধারণ সম্পাদক ও এম ফোর্স সিরাজগঞ্জ জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

গুরুত্বপূর্ণ এই থানা যুবলীগে সোহেল রানা কে সাধারণ সম্পাদক হিসেবে পেতে চায় নেতাকর্মী ও সাধারণ মানুষ। সোহেল রানা সিরাজগঞ্জের সলঙ্গা থানার মধ্যপাড়া ভরমোহনী গ্রামের মৃত পল্লী চিকিৎসক আব্দুস সাত্তারের ছেলে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও সরব রয়েছে তাঁর প্রচারণায়। বেশির ভাগ নেতাকর্মীই সামাজিক যোগাযোগ মাধ্যমে সোহেল রানাকে সাধারণ সম্পাদক হিসেবে দেখার জন্য মতামত ব্যক্ত করছেন।’
সলঙ্গা থানার বিভিন্ন নেতাকর্মীদের সাথে কথা বলে জানা যায়, দলের নেতোকর্মী ও অসহায় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন, এই যুবলীগ নেতা।

সাধারণ মানুষ, কৃষিজীবী, পথচারীসহ সব শ্রেণির মানুষকে সাধ্যমত সাহায্য করেছেন। বর্তমানে দলের মধ্যে তার জনপ্রিয়তাও রয়েছে। দলের কর্মীদের প্রতি তার ভালবাসা, সার্বিক সহযোগিতা করে যাচ্ছেন।
এ ব্যাপারে সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী সোহেল রানা বলেন, তৃণমূল পর্যায় থেকে ছাত্রলীগের রাজনীতি করেছি। মানুষের জন্য কাজ করেছি। সরকারের দুঃসময়ের রাজপথের রাজনৈতিক সহযোদ্ধা ছিলাম।

বর্তমানে যুবলীগের রাজনীতিতে রাজপথের আন্দোলন-সংগ্রাম ও দলীয় সকল কর্মসূচীতে সক্রিয়ভাবে আছি। যুবলীগকে সুসংগঠিত করতে কেন্দ্রের নির্দেশনা মেনে তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের নিয়ে কাজ করেছি। এখন দল আমার কর্মযজ্ঞকে মূল্যায়িত করে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করবেন বলে আমি দৃঢ়ভাবে আশাবাদী।’

এই সম্পর্কিত আরো

থানায় ঢুকে ওসির চেয়ারে বসে পড়লেন এমপি, ভিডিও ভাইরাল

ইসলামী ব্যাংকের ত্রৈমাসিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

ত্রিশালে জমির নিয়ে বিরোধে যুবককে হত্যা: একই পরিবারের ৫ জনের যাবজ্জীবন

এসএসসির প্রবেশপত্র বিতরণে বোর্ডের জরুরি নির্দেশনা

বেনাপোল স্থলবন্দরের ক্রেনের তার ছিড়ে শ্রমিক নিহত, আহত ১

ন্যাশনাল টিউবসের পর্ষদ সভার তারিখ ঘোষণা

সংসদে সন্ত্রাসবিরোধী (সংশোধন) বিল-২০২৬ পাস: নিষিদ্ধই থাকছে আ.লীগের কার্যক্রম

সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল ঘোষণা

দেশে ২ হাজার ৮৪৭ গ্রামে প্রাথমিক বিদ্যালয় নেই: শিক্ষামন্ত্রী

পর্যায়ক্রমে ৪ কোটি পরিবারকে ‘ফ্যামিলি কার্ডের’ আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী