শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
শিরোনাম
পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড সূচকের বড় পতনে লেনদেন শেষ মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত
রাজনীতি

মৌলভীবাজারে ২১প্রার্থীর উপজেলা নির্বাচনে মনোনয়নপত্র জমা

তিমির বনিক, স্টাফ রিপোর্টার: মৌলভীবাজার সদর ও রাজনগর উপজেলা পরিষদ নির্বাচনে মোট ২১ জন প্রার্থী অনলাইনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাদের মধ্যে ৬ জন চেয়ারম্যান, ১০ জন ভাইস-চেয়ারম্যান ও ৫ জন মহিলা ভাইস-চেয়ারম্যান পদের প্রার্থী। নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসিল অনুযায়ী দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে রোববার বিকেল ৪ টা পর্যন্ত মনোনয়ন দাখিলের শেষ দিন ছিল।

উপজেলা নির্বাচন অফিস সূত্রের বরাতে জানা যায়, মৌলভীবাজার সদর উপজেলার চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন ও মোস্তফাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তাজুল ইসলাম তাজ।

ভাইস-চেয়ারম্যান পদে মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আমীরুল হোসেন চৌধুরী, প্রয়াত জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমানের ভাতিজা তুষার আহমদ, সিতার আহমদ, আব্দুল আজিজ ও অমিত হাসান সাজু।

মহিলা ভাইস-চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন বর্তমান মহিলা ভাইস-চেয়ারম্যান শাহীন রহমান।

রাজনগর উপজেলায় চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন- বর্তমান উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান খান, সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান মাওলানা আহমদ বিলাল, সাবেক জেলা পরিষদ সদস্য রওনক আহমদ অপু, কামারচাক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ নজমুল হক সেলিম।

ভাইস-চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল কাদির ফৌজি, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক মহিম দে মধু, ব্যবসায়ী মো. আব্দুল হাকিম, জেলা সেচ্ছাসেবক লীগের তথ্য ও প্রযুক্তি সম্পাদক সঞ্জয় দেবনাথ, বিএনপি নেতা জবলু তালুকদার।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন বর্তমান মহিলা ভাইস-চেয়ারম্যান মুক্তি চক্রবর্তী, সাবেক মহিলা-ভাইস চেয়ারম্যান মোছা. ডলি বেগম, লুৎফুল নাহার ও সুমাইয়া সুমি।

নির্বাচন কমিশন ঘোষিত দ্বিতীয় ধাপের রাজনগর উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়ন যাচাই-বাছাই করা হবে আগামী ২৩ এপ্রিল মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে। প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্ধ ২রা মে এবং ভোট গ্রহণ অনুষ্ঠিত করা হবে ২১ মে।

এই সম্পর্কিত আরো

পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন

আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন

পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু

বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি

অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড

সূচকের বড় পতনে লেনদেন শেষ

মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত