বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
শিরোনাম
ঝিনাইদহে অর্ধশত সরকারি দপ্তরে দুই হাজার পদ শূন্য: - জনবল সংকটে চরম ভোগান্তিতে সাধারণ মানুষ সংসদে ‘জুলাই গণঅভ্যুত্থান সুরক্ষা আইন’ পাস গ্রাহকের টাকা আত্মসাত: - ব্যাংক ব্যবস্থাপকের ১৫ বছরের কারাদন্ড মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে গ্রেপ্তার ওয়ার্নার তেহরানের ১০ দফা প্রস্তাব মেনে নিয়েছে যুক্তরাষ্ট্র থানায় ঢুকে ওসির চেয়ারে বসে পড়লেন এমপি, ভিডিও ভাইরাল ইসলামী ব্যাংকের ত্রৈমাসিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত ত্রিশালে জমির নিয়ে বিরোধে যুবককে হত্যা: - একই পরিবারের ৫ জনের যাবজ্জীবন এসএসসির প্রবেশপত্র বিতরণে বোর্ডের জরুরি নির্দেশনা বেনাপোল স্থলবন্দরের ক্রেনের তার ছিড়ে শ্রমিক নিহত, আহত ১
রাজনীতি

এক্সপ্রেসওয়ের কারওয়ান বাজার র‍্যাম্প প্রধানমন্ত্রীর ঈদ উপহার: সেতুমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কারওয়ান বাজার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) অংশের র‍্যাম্প উদ্বোধন প্রধানমন্ত্রীর ঈদ উপহার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার (২০ মার্চ) বেলা ১১টায় রাজধানীর কারওয়ান বাজারে এফডিসি অংশের র‍্যাম্প উন্মুক্তকরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে আজকে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কারওয়ান বাজার এফডিসি অংশের র‍্যাম্প খুলে দেওয়া হচ্ছে। এটি রাজধানীবাসীর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঈদ উপহার।

তিনি বলেন, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যান চলাচলের সর্বোচ্চ গতিসীমা ঘণ্টায় ৬০ কিলোমিটার। এর চেয়ে বেশি গতিতে যানবাহন চলানো যাবে না। এক্সপ্রেসওয়েতে থ্রি-হুইলার, মোটরসাইকেল, বাইসাইকেল এবং পথচারী চলাচল করতে পারবে না। এটা আমরা আগেও বলেছি, এখনও বলছি।

তিনি আরো বলেন, এই প্রকল্প এই বছরের মধ্যে শেষ হবে না। সামনের বছর শুরুতে পুরোটা খুলে দিতে পারব। এরপর হাতিরঝিলের র‍্যাম্প খুলে দেওয়া হবে। সেভাবেই কাজ চলছে।

এই নিয়ে ১৬টি র‍্যাম্প চালু হচ্ছে। বিমানবন্দর, বনানীসহ বিভিন্ন পয়েন্ট থেকে উঠে এ র‍্যাম্প দিয়ে নেমে যাওয়া যাবে কারওয়ান বাজার, হাতিরঝিল, মগবাজার, মিন্টো রোডসহ পার্শ্ববর্তী এলাকায়।

এ সময় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী, সেতু বিভাগের মো. মনজুর হোসেন, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রকল্প পরিচালক এ এইচ এম এস আকতার উপস্থিত ছিলেন।

ট্রাফিক বিভাগ বলছে, কারওয়ান বাজার র‍্যাম্প খুলে দিলে গাড়ির চাপ বাড়বে। এখন ফার্মগেট ও ইন্দিরা রোডে গাড়ির চাপ রয়েছে। মতিঝিল ও দক্ষিণ অংশের গাড়ি তখন এই র‍্যাম্প ব্যবহার করবে। কারওয়ান বাজার খুলে দিলে ওই অংশের চাপটা এদিকে চলে আসবে।

জানা যায়, প্রকল্পের বিনিয়োগকারী প্রতিষ্ঠান ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কোম্পানি লিমিটেডের সঙ্গে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের চুক্তি হয় ২০১৩ সালের ১৫ ডিসেম্বর। এই প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ৮ হাজার ৯৪০ কোটি ১৮ লাখ টাকা। এর মধ্যে সরকার দিচ্ছে দুই হাজার ৪১৩ কোটি ৮৪ লাখ টাকা। বাকিটা দেবে ইতালিয়ান থাই ডেভেলপমেন্ট পাবলিক কোম্পানি লিমিটেড ৫১ শতাংশ, চীন শ্যাংডং ইন্টারন্যাশনাল ইকোনমিক অ্যান্ড টেকনিক্যাল গ্রুপ ৩৪ শতাংশ ও সিনোহাইড্রো করপোরেশন ১৫ শতাংশ।

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল দৈর্ঘ্য ১৯ দশমিক ৭৩ কিলোমিটার। র‍্যাম্পসহ এর দৈর্ঘ্য দাঁড়াবে ৪৬ দশমিক ৭৩ কিলোমিটার। পুরো কাজ শেষ হলে মোট ৩১টি র‍্যাম্প দিয়ে এক্সপ্রেসওয়েতে যানবাহন ওঠানামার সুযোগ হবে।

এর আগে, গত বছরের ২ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রথম অংশ উদ্বোধন করেন। পরদিন বিমানবন্দরের কাওলা থেকে ফার্মগেট পর্যন্ত অংশ খুলে দেওয়া হয়।

এই সম্পর্কিত আরো

ঝিনাইদহে অর্ধশত সরকারি দপ্তরে দুই হাজার পদ শূন্য: জনবল সংকটে চরম ভোগান্তিতে সাধারণ মানুষ

সংসদে ‘জুলাই গণঅভ্যুত্থান সুরক্ষা আইন’ পাস

গ্রাহকের টাকা আত্মসাত: ব্যাংক ব্যবস্থাপকের ১৫ বছরের কারাদন্ড

মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে গ্রেপ্তার ওয়ার্নার

তেহরানের ১০ দফা প্রস্তাব মেনে নিয়েছে যুক্তরাষ্ট্র

থানায় ঢুকে ওসির চেয়ারে বসে পড়লেন এমপি, ভিডিও ভাইরাল

ইসলামী ব্যাংকের ত্রৈমাসিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

ত্রিশালে জমির নিয়ে বিরোধে যুবককে হত্যা: একই পরিবারের ৫ জনের যাবজ্জীবন

এসএসসির প্রবেশপত্র বিতরণে বোর্ডের জরুরি নির্দেশনা

বেনাপোল স্থলবন্দরের ক্রেনের তার ছিড়ে শ্রমিক নিহত, আহত ১