সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
রাজনীতি

তারাবি নামাজ পড়ে ফেরার পথে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুরে জাহিদ খান ঝলক নামের এক ছাত্রলীগে নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। জাহিদ খান ঝলক উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

সোমবার (১৮ মার্চ) রাতে উপজেলার সলিমাবাদ ইউনিয়নের সলিমাবাদ গ্রামে এ ঘটনা ঘটে৷ নিহত ওই গ্রামের শামিনুর খানের ছেলে৷

স্থানীয় সূত্রে জানা যায়, তারাবি নামাজ পড়ার জন্য জাহিদ বাড়ির পাশের মসজিদে যায়। পরে তিনি তারাবি নামাজ অর্ধেক পড়ে বাড়ি ফিরছিলেন। এসময় পথিমধ্যে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে৷ পরে খবর পেয়ে ঘটনাস্থলে থেকে জাহিদকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এ বিষয়ে নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম জসিম উদ্দিন বলেন, গত কয়েক দিন পূর্বে ঝলকের সঙ্গে গ্রাম্য সালিশকে কেন্দ্র করে কয়েকজন যুবকের সঙ্গে কথা কাটাকাটি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে ওই ছাত্রলীগ নেতা খুন হতে পারেন। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে কোপানোর চিহ্ন রয়েছে৷ এ বিষয়ে হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ