সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
রাজনীতি

সাকিবের বিএনএমে যোগদানের ইস্যু জানা ছিল না: কাদের

নিজস্ব প্রতিবেদক: ক্রিকেটার ও সংসদ সদস্য সাকিব আল হাসানের বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনে (বিএনএম) ‘যোগদানের’ বিষয়টি জানা ছিল না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ শ্রমিক লীগ এবং কৃষক লীগের নেতাদের সঙ্গে মতবিনিময় সভা এক ব্রিফিংয়ে কাদের এ কথা জানান।

ওবায়দুল কাদের বলেন, সাকিবের বিএনএমে যোগদানের ইস্যু জানা ছিল না। মনোনয়ন চাওয়ার সময়ই তিনি দলের সদস্য হয়েছেন। তার আগে তিনি দলের কেউ ছিলেন না। শর্ত পূরণ করেছেন বলেই সাকিব মনোনয়ন পেয়েছেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলের অনেক ফুল ফোটে। কোনটা কিংস পার্টি, কোনটা প্রজা পার্টি, আমাদের জানা নেই। নির্বাচন কমিশন নিবন্ধন দেয়। আমাদের কিছু বলার নেই।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কাদের বলেন, ‘বিএনপিকে আমরা ভাঙতে যাব কেন? আমাদের কি কোনো দুর্বলতা আছে যে তাদের থেকে লোক এনে ঘাটতি পূরণ করতে হবে। আওয়ামী লীগের বহু লোক।’

বিএনপির সহযোগিতা চাওয়ার অর্থ ক্ষমতায় বসিয়ে দেওয়া উল্লেখ করে কাদের বলেন, অন্য কোনো দেশ এসে ক্ষমতায় বসাবে, এটা হবে না। নির্বাচন ছাড়া ক্ষমতার পরিবর্তন নয়।

বাজারে তদারকি হচ্ছে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, কিছু পণ্যের দাম কমেছে। অন্যান্য পণ্য ক্রয়সীমার মধ্যে রাখতে সরকার সর্বাত্মক চেষ্টা করছে। ফল আসবে।

সর্বশেষ পাওয়া সংবাদ