সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
রাজনীতি

গণতন্ত্রের ভাষা বোঝে না বিএনপি : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: গণতন্ত্রের ভাষা বোঝে না বিএনপি বলে মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাদের (বিএনপি) লক্ষ্য আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করা।

আজ সোমবার (১৮ মার্চ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর তেজগাঁওয়ে আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় আলোচনা সভায় শেখ হাসিনা এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, এ বছর কোনো ইফতার পার্টি করছি না আমরা, বরং মানুষকে ইফতার করাচ্ছেন আমাদের নেতাকর্মী ও জনপ্রতিনিধিরা। আমাদের দলের নেতাকর্মীরা সাধারণ মানুষের পাশে আছেন। কারণ আওয়ামী লীগ দিতে জানে। অথচ বিএনপি ইফতার না করিয়ে ইফতার পার্টি করে বেড়াচ্ছে। ইফতার পার্টিতে গিয়ে আল্লাহ্ রসূলের নাম নেয় আর আওয়ামী লীগের গীবত গায়। বিএনপি মানে খাইখাই, আর আওয়ামী লীগ মানেই দেই-দেই।

‘এজন্য মানুষ বার বার আওয়ামী লীগকেই ভোট দেয়। কারণ আমরা মানুষের সঙ্গে সব সময় থাকি। কিন্তু বিএনপির লক্ষ্য, আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করা! আমাদের অপরাধ কি দেশটাকে এগিয়ে নেয়া? আসলে গণতন্ত্রের ভাষাই তো বোঝে না বিএনপি!’, যোগ করেন শেখ হাসিনা।

তিনি বলেন, বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায়। কিন্তু বিএনপি ভুলে গেছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে তারা কত আসন পেয়েছিল।

শেখ হাসিনা আরও বলেন, দেশটা এগিয়ে যাচ্ছে এটা সহ্য করতে পারে না বিএনপি। দেশটাকে আবার পিছিয়ে দেয়ার জন্য তারা লাফালাফি করছে।

সর্বশেষ পাওয়া সংবাদ