বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
শিরোনাম
ঝিনাইদহে অর্ধশত সরকারি দপ্তরে দুই হাজার পদ শূন্য: - জনবল সংকটে চরম ভোগান্তিতে সাধারণ মানুষ সংসদে ‘জুলাই গণঅভ্যুত্থান সুরক্ষা আইন’ পাস গ্রাহকের টাকা আত্মসাত: - ব্যাংক ব্যবস্থাপকের ১৫ বছরের কারাদন্ড মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে গ্রেপ্তার ওয়ার্নার তেহরানের ১০ দফা প্রস্তাব মেনে নিয়েছে যুক্তরাষ্ট্র থানায় ঢুকে ওসির চেয়ারে বসে পড়লেন এমপি, ভিডিও ভাইরাল ইসলামী ব্যাংকের ত্রৈমাসিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত ত্রিশালে জমির নিয়ে বিরোধে যুবককে হত্যা: - একই পরিবারের ৫ জনের যাবজ্জীবন এসএসসির প্রবেশপত্র বিতরণে বোর্ডের জরুরি নির্দেশনা বেনাপোল স্থলবন্দরের ক্রেনের তার ছিড়ে শ্রমিক নিহত, আহত ১
রাজনীতি

সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই এর জানাজা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই এমপি’র জানাজা আজ রোববার মানিক মিয়া এভিনিউস্থ ৫ নম্বর সংসদ সদস্য ভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি, ডেপুটি স্পিকার শামসুল হক টুকু এমপি এবং চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপিসহ হুইপদের পক্ষে তার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এছাড়াও আওয়ামী লীগ এবং ঝিনাইদহ অফিসার্স ফোরামের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করা হয়।

জানাজার নামাজে জাতীয় সংসদ সদস্য, আওয়ামী লীগ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ঝিনাইদহ জেলা নেতৃবৃন্দসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার মোহাম্মদপুর গ্রামে চতুর্থ জানাজা শেষে সংসদ সদস্য আব্দুল হাই’কে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে।

উল্লেখ্য, থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মরহুমের মরদেহ রাত ১টা ৫০ মিনিটে বিমানযোগে থাইল্যান্ড থেকে ঢাকায় আনা হয়। এরপর হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তার মরদেহ মানিক মিয়া এভিনিউস্থ ৫ নম্বর সংসদ সদস্য ভবন প্রাঙ্গনে আনা হয়।

এই সম্পর্কিত আরো

ঝিনাইদহে অর্ধশত সরকারি দপ্তরে দুই হাজার পদ শূন্য: জনবল সংকটে চরম ভোগান্তিতে সাধারণ মানুষ

সংসদে ‘জুলাই গণঅভ্যুত্থান সুরক্ষা আইন’ পাস

গ্রাহকের টাকা আত্মসাত: ব্যাংক ব্যবস্থাপকের ১৫ বছরের কারাদন্ড

মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে গ্রেপ্তার ওয়ার্নার

তেহরানের ১০ দফা প্রস্তাব মেনে নিয়েছে যুক্তরাষ্ট্র

থানায় ঢুকে ওসির চেয়ারে বসে পড়লেন এমপি, ভিডিও ভাইরাল

ইসলামী ব্যাংকের ত্রৈমাসিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

ত্রিশালে জমির নিয়ে বিরোধে যুবককে হত্যা: একই পরিবারের ৫ জনের যাবজ্জীবন

এসএসসির প্রবেশপত্র বিতরণে বোর্ডের জরুরি নির্দেশনা

বেনাপোল স্থলবন্দরের ক্রেনের তার ছিড়ে শ্রমিক নিহত, আহত ১