বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
শিরোনাম
গেজেট জারি - ৬৪ জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী - ৪ হাজার এসআই, ৪ হাজার সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের পরিকল্পনা রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ড - প্রথম দফায় দেশে ফিরল ৯ প্রবাসীর মরদেহ এপেক্সের নতুন পরিবেশবান্ধব শপিং ব্যাগ, সাত মাসেই মিশবে মাটিতে আইপিডিসি ফাইন্যান্স ও এবিসি রিয়েল এস্টেটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল - সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী সূচকের উত্থানে লেনদেন শেষ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মক্কা প্যাক্টে যোগ দেয়া বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
advertisement
রাজনীতি

সরকারের লোকেরাই বাজার সিন্ডিকেটের পৃষ্ঠপোষক : এনডিপি

কর্পোরেট ডেস্ক: নিয়ন্ত্রহীন বাজারের কারণে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে সরকারের তীব্র সমালোচনা করে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপি চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা বলেছেন, বাজার নিয়ন্ত্রনে নিজেরদের ব্যর্থতা আড়াল করতেই সরকারের মন্ত্রীরা নানা বক্তব্য দিয়ে বিতর্ক সৃষ্টি করে জনগণের দৃষ্টিকে ঝাপসা করার অপচেষ্টায় লিপ্ত। অযথা বিতর্ক সৃষ্টি করে নিজেদের ব্যর্থতা আড়াল করতে বিএনপি-জামায়াত তথা বিরোধী দলগুলোর দিকে অভিযোগের আঙুল তোলে তারা। প্রকৃত পক্ষে সরকারের লোকেরাই বাজার সিন্ডিকেটের পৃষ্ঠপোষক।

শনিবার (১৬ মার্চ) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে এনডিপি চেয়ারম্যান এসব কথা বলেন।

তিনি বলেন, দেশের বেশির ভাগ নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানিনির্ভর। আর সেই পণ্যগুলো কয়েকটি কোম্পানি আমদানি করে। তাই স্বাভাবিকভাবেই দেশে একটি সিন্ডিকেট কাজ করছে। তারা ইচ্ছামতো পণ্যের দাম বাড়ায়। সরকারও সিন্ডিকেটের কাছে কিছুটা জিম্মি হয়ে পড়েছে। সরকার চাইলেও তাদের নিয়ন্ত্রণ করতে পারে না, পারবেও না। তারা পণ্য আমদানি না করলে দেশের বাজারে পণ্যের অভাব তৈরি হবে। অবস্থাদৃষ্টে প্রতিয়মান হচ্ছে দেশে সরকারের চেয়ে সিন্ডিকেট শক্তিশালী।

এনডিপি চেয়ারম্যান আরো বলেন, সরকারের পৃষ্ঠপোষকতায় দেশের সর্বক্ষেত্রেই একটা সিন্ডিকেট গড়ে উঠেছে। কার্যত এই সরকারই এখন এক বৃহৎ সিন্ডিকেট। সরকারের পৃষ্ঠপোষকতায় সর্বক্ষেত্রে সিন্ডিকেটের ফলে দেশে লুটপাট ও নৈরাজ্য কায়েম হয়েছে। বাজার নিয়ন্ত্রণের হাঁকডাক সত্তেবও সিন্ডিকেটের দৌরাত্ম্য ক্রমে বেড়েই চলেছে। দ্রব্যমূল্যের বেপরোয়া ঊর্ধ্বগতির কারণে মানুষের জীবন আরও দুর্বিষহ হয়ে পড়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ