বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
শিরোনাম
গেজেট জারি - ৬৪ জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী - ৪ হাজার এসআই, ৪ হাজার সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের পরিকল্পনা রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ড - প্রথম দফায় দেশে ফিরল ৯ প্রবাসীর মরদেহ এপেক্সের নতুন পরিবেশবান্ধব শপিং ব্যাগ, সাত মাসেই মিশবে মাটিতে আইপিডিসি ফাইন্যান্স ও এবিসি রিয়েল এস্টেটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল - সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী সূচকের উত্থানে লেনদেন শেষ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মক্কা প্যাক্টে যোগ দেয়া বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
advertisement
রাজনীতি

চুয়াডাঙ্গার শংকরচন্দ্র ইউপিতে চশমা ও মাখালডাঙ্গায় ঘোড়া বিজয়ী

আহসান আলম,চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দুটি ইউনিয়ন পরিষদ নির্বাচন শেষে ফলাফল ঘোষিত হয়েছে। শনিবার (৯ মার্চ) রাতে ভোটের ফলাফল ঘোষণা করা হয়। এর আগে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ করা হয়।

শংকরচন্দ্র ইউপিতে চশমা প্রতীকের মহিউল আলম সুজন ৫ হাজার ৫০৬ টি ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অটোরিকশা প্রতিকের প্রার্থী নিলুয়ার হোসেন পেয়েছেন ৩ হাজার ৮১৭টি ভোট।

মাখালডাঙ্গা ইউপিতে ঘোড়া প্রতীকের বিশ্বজিত সাহা ৫ হাজার ৭২৬ টি ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোটরসাইকেল প্রতিকের প্রার্থী আরশাদ উদ্দিন আহমেদ পেয়েছেন ৫ হাজার ১৩৫ টি ভোট।

চুয়াডাঙ্গার শংকরচন্দ্র ইউনিয়নে চেয়ারম্যান পদে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। সাধারণ সদস্য পদে লড়াইয়ে ছিলেন ৪২ জন। সংরক্ষিত সদস্য পদে প্রার্থী ছিলেন ১৬ জন। এই ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৯ হাজার ৫৬৯ জন। এবং নবগঠিত মাখালডাঙ্গা ইউনিয়ন পরিষদের ভোটে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৫ জন। সদস্য পদে ৫১ জন ও সংরক্ষিত সদস্য পদে ২০ জন প্রার্থী প্রতিদ্বদ্বিতা করেছেন। এই ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৯ হাজার ৭৮৩ জন।

সর্বশেষ পাওয়া সংবাদ