সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা - এমপি গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী রিমান্ডে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ অব্যবহৃত পড়ে থাকা ২৪টি ট্রমা সেন্টার দ্রুত চালুর উদ্যোগ: থাকছে ২৪ ঘণ্টার অ্যাম্বুলেন্স নেটওয়ার্কও ‘হজ এজেন্ট কাফেলা কার্ড’ চালু করেছে ইসলামী ব্যাংক ২৮ বছর পর আবার আসছে ‘হঠাৎ বৃষ্টি’ বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ - ইউনিয়ন পরিষদ পেল ১১৯ কোটি ৫৬ লাখ টাকা বরাদ্দ আশুলিয়ায় পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭ দুই বছর পর চালু হচ্ছে কলকাতা-খুলনা  বন্ধন এক্সপ্রেস ট্রেনটি ২৮ সেপ্টেম্বর তাল্লু স্পিনিংয়ের বোর্ড সভা
advertisement
রাজনীতি

বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আজ বুধবার (৬ মার্চ) বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন।

বিদ্যুৎ, গ্যাস, জ্বালানী ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ৯ মার্চ ঢাকা মহানগরসহ দেশব্যাপী বিএনপির উদ্যোগে লিফলেট বিতরণ ও গণসংযোগ করবে দলটি।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এখনো গুম-ক্রস ফায়ার, গ্রেপ্তার অব্যাহত রয়েছে। বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি ও সুপেয় পানি সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। ক্ষমতায় যাওয়ার পর জ্বালানি খাতে বিদেশি বিনিয়োগ আনতে পারেনি।

সিন্ডিকেটের মাধ্যমে দাম বাড়ানো হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘দুর্নীতি ঢাকতে জ্বালানি খাতে ইনডেমনিটি জারি করা হয়েছে। নিজেদের পকেটে ঢোকানোর জন্য কুইক রেন্টালের মাধ্যমে ক্যাপাসিটি চার্জের নামে টাকা লোপাট করা হচ্ছে। জ্বালানি আমদানির নামে বিদেশে টাকা পাচার করা হচ্ছে। রমজানের সিন্ডিকেটের মাধ্যমে নিত্যপণের দাম বাড়ানো হচ্ছে।’

রুহুল কবির রিজভী বলেন, ‘বরই দিয়ে ইফতার করার পরামর্শ মুসলমানদের সঙ্গে রসিকতা। ডামি সরকারের মন্ত্রীরা সাধারণ মানুষের সাথে তুচ্ছতাচ্ছিল্য ব্যবহার করছেন। মুক্তির চেতনা বিক্রি করা আওয়ামী লীগ মুক্তিযোদ্ধাদের বেশি অপমানিত করেছে।’

সর্বশেষ পাওয়া সংবাদ