সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা - এমপি গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী রিমান্ডে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ অব্যবহৃত পড়ে থাকা ২৪টি ট্রমা সেন্টার দ্রুত চালুর উদ্যোগ: থাকছে ২৪ ঘণ্টার অ্যাম্বুলেন্স নেটওয়ার্কও ‘হজ এজেন্ট কাফেলা কার্ড’ চালু করেছে ইসলামী ব্যাংক ২৮ বছর পর আবার আসছে ‘হঠাৎ বৃষ্টি’ বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ - ইউনিয়ন পরিষদ পেল ১১৯ কোটি ৫৬ লাখ টাকা বরাদ্দ আশুলিয়ায় পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭ দুই বছর পর চালু হচ্ছে কলকাতা-খুলনা  বন্ধন এক্সপ্রেস ট্রেনটি ২৮ সেপ্টেম্বর তাল্লু স্পিনিংয়ের বোর্ড সভা
advertisement
রাজনীতি

নোয়াখালীতে চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময়


গিয়াস উদ্দিন, নোয়াখালী জেলা প্রতিনিধি: নোয়াখালীর চাটখিলে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী জাহাঙ্গীর কবিরের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে ইউনিয়ন জনতা উচ্চ বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী বর্তমান উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর কবির।

জাহাঙ্গীর কবির বলেন, আমি আপনাদের ভাই, আমি আপনাদের সন্তান। গত ২২টি বছর রাজনীতি করি। এ ২২ টি বছর আমি আপনাদের সাথে কাটিয়েছি। তিনি বলেন, সুখে দুঃখে অতীতে আমি আপনাদের পাশে যেভাবে ছিলাম, আগামীতেও আপনাদের পাশে থাকতে চাই।মোহাম্মদপুর আমার জন্মভূমি, আমি আমার জন্মভূমি থেকেই আজকে নির্বাচনী প্রচারণা শুরু করেছি।

মোহাম্মদপুর ইউনিয়ন (পূর্ব) আওয়ামী লীগের সভাপতি আবদুল খালেক স্বপন ও সাধারণ সম্পাদক সামছুল হুদা সোহাগের সঞ্চালনায় বক্তব্য সভায় আরও বক্তব্য রাখেন, চাটখিল উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সৈয়দ মাহমুদ হোসেন তরুণ, সাবেক সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম ও মিজানুর রহমান বাবর, সাবেক দপ্তর সম্পাদক আহসান হাবীব সমীর, সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আহমেদ হোসেন সোহাগ, সাবেক সংস্কৃতি বিষয়ক সম্পাদক সামছুল আলম মিন্টু, সাবেক বিজ্ঞান বিষয়ক সম্পাদক এডভোকেট আনোয়ার হোসেন, চাটখিল পৌর আওয়ীমীলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন চৌধুরী, সাবেক ইউপি চেয়ারম্যান শহীদুল্ল্যাহ প্রমূখ।

সর্বশেষ পাওয়া সংবাদ