বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
শিরোনাম
ঝিনাইদহে অর্ধশত সরকারি দপ্তরে দুই হাজার পদ শূন্য: - জনবল সংকটে চরম ভোগান্তিতে সাধারণ মানুষ সংসদে ‘জুলাই গণঅভ্যুত্থান সুরক্ষা আইন’ পাস গ্রাহকের টাকা আত্মসাত: - ব্যাংক ব্যবস্থাপকের ১৫ বছরের কারাদন্ড মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে গ্রেপ্তার ওয়ার্নার তেহরানের ১০ দফা প্রস্তাব মেনে নিয়েছে যুক্তরাষ্ট্র থানায় ঢুকে ওসির চেয়ারে বসে পড়লেন এমপি, ভিডিও ভাইরাল ইসলামী ব্যাংকের ত্রৈমাসিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত ত্রিশালে জমির নিয়ে বিরোধে যুবককে হত্যা: - একই পরিবারের ৫ জনের যাবজ্জীবন এসএসসির প্রবেশপত্র বিতরণে বোর্ডের জরুরি নির্দেশনা বেনাপোল স্থলবন্দরের ক্রেনের তার ছিড়ে শ্রমিক নিহত, আহত ১
রাজনীতি

বিএনপি-জামায়াত ইসরায়েলের দোসরে পরিণত হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক: আজ পর্যন্ত বিএনপি-জামায়াত ফিলিস্তিনি গণহত্যার বিরুদ্ধে একটি শব্দ উচ্চারণ করেনি। তাই বিএনপি-জামায়াত ইসরায়েলের দোসরে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

আজ বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট এই অনুষ্ঠানের আয়োজন করে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত গাজায় চলা গণহত্যা নিয়ে কোনো শব্দ উচ্চারণ করেনি। ইসরায়েলি বাহিনীর অনুকরণ করে দেশের হাসপাতালে হামলা চালিয়েছে। তারা আসলে ইসরায়েলের পক্ষে অবস্থান নিয়েছে। যারা গণহত্যার সমর্থন করে তাদের হাতে দেশ ও জাতি নিরাপদ নয়।

হাছান মাহমুদ বলেন, বিএনপির নেতৃত্ব এখন চ্যালেঞ্জের মুখে। বিএনপি-জামায়াতের নেতৃত্বে জ্বালাওপোড়াও এর রাজনীতি বন্ধ করতে হবে।

হাছান মাহমুদ বলেন, জামায়াত ইসলামের আইন প্রতিষ্ঠা করতে চায়, অথচ তারা গাজার গণহত্যা নিয়ে কোনো কথা বলেনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিগত যেকোনো সরকারের চেয়ে এবারের শেখ হাসিনার সরকার শক্তিশালী। ৭৮ দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান শেখ হাসিনাকে সমর্থন জানিয়েছে। ৩২টি আন্তর্জাতিক সংস্থাও শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে। ওআইসিতে এই গণহত্যার বিরুদ্ধে সরকার তার কঠোর অবস্থা তুলে ধরবে।

এই সম্পর্কিত আরো

ঝিনাইদহে অর্ধশত সরকারি দপ্তরে দুই হাজার পদ শূন্য: জনবল সংকটে চরম ভোগান্তিতে সাধারণ মানুষ

সংসদে ‘জুলাই গণঅভ্যুত্থান সুরক্ষা আইন’ পাস

গ্রাহকের টাকা আত্মসাত: ব্যাংক ব্যবস্থাপকের ১৫ বছরের কারাদন্ড

মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে গ্রেপ্তার ওয়ার্নার

তেহরানের ১০ দফা প্রস্তাব মেনে নিয়েছে যুক্তরাষ্ট্র

থানায় ঢুকে ওসির চেয়ারে বসে পড়লেন এমপি, ভিডিও ভাইরাল

ইসলামী ব্যাংকের ত্রৈমাসিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

ত্রিশালে জমির নিয়ে বিরোধে যুবককে হত্যা: একই পরিবারের ৫ জনের যাবজ্জীবন

এসএসসির প্রবেশপত্র বিতরণে বোর্ডের জরুরি নির্দেশনা

বেনাপোল স্থলবন্দরের ক্রেনের তার ছিড়ে শ্রমিক নিহত, আহত ১