সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা - এমপি গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী রিমান্ডে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ অব্যবহৃত পড়ে থাকা ২৪টি ট্রমা সেন্টার দ্রুত চালুর উদ্যোগ: থাকছে ২৪ ঘণ্টার অ্যাম্বুলেন্স নেটওয়ার্কও ‘হজ এজেন্ট কাফেলা কার্ড’ চালু করেছে ইসলামী ব্যাংক ২৮ বছর পর আবার আসছে ‘হঠাৎ বৃষ্টি’ বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ - ইউনিয়ন পরিষদ পেল ১১৯ কোটি ৫৬ লাখ টাকা বরাদ্দ আশুলিয়ায় পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭ দুই বছর পর চালু হচ্ছে কলকাতা-খুলনা  বন্ধন এক্সপ্রেস ট্রেনটি ২৮ সেপ্টেম্বর তাল্লু স্পিনিংয়ের বোর্ড সভা
advertisement
রাজনীতি

বিএনপির পালা শেষ, এটা আর ফিরে আসবেনা: এমপি মোরশেদ আলম

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী-২ আসনের সাংসদ আলহাজ্ব মোরশেদ আলম এমপি বলেছেন, বিএনপির পালা শেষ। এটা আর দুনিয়াতে ফিরে আসবেনা। এটা শেষ হয়ে গেছে।

বুধবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নোয়াখালীর সেনবাগের খাজুরিয়া আছিরা খাতুন উচ্চ বিদ্যালয় মাঠে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রসঙ্গ টেনে এমপি বলেন, আমি নির্বাচনের আগে বলেছি বাংলাদেশে ক্ষমতায় আওয়ামী লীগ আসবে। যদি সেনবাগে আওয়ামীলীগ না এসে অন্য দল ক্ষমতায় আসে। সে আপনাদের কোনো উন্নয়ন দিতে পারবেনা। আপনাদের এখানে একদল আছে ধানের শীষ-বিএনপি। কিছু লোক বিএনপি করে আমার কোনো আপত্তি নেই। তবে সেনবাগে এটা একটু বেশি। অন্য জায়গায় এটা নেই। তবে এটা ভুলে যান।

মোরশেদ আলম এমপি বলেন, আগামী পাঁচ বছর পর আবার নির্বাচন হবে। তখন দেখবেন বিএনপির অস্তিত্ব নেই, ওদেরকে আর খুঁজেও পাবেননা। অতএব ওটা মাথা থেকে পেলে দেন।

খাজুরিয়া আছিরা খাতুন উচ্চ বিদ্যালয়ের সভাপতি আনিসুর রহমান তারেকের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল, বেঙ্গল গ্রুপের পরিচালক সাইফুল আলম দিপু, এস, এ গ্রুপের কো-অর্ডিনেটর হাসান মঞ্জুর, কেশারপাড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল হক সুমন প্রমূখ।

সর্বশেষ পাওয়া সংবাদ