বুধবার, ২৪ জুন ২০২৬
বুধবার, ২৪ জুন ২০২৬
শিরোনাম
টিকটকে ছড়াল স্কুলছাত্রকে পেটানোর ভিডিও নতুন অর্থবছরে ভ্যাটের আওতায় আসছে মুদির দোকান-রেস্টুরেন্টসহ ২০ খাত রোহিঙ্গা ও স্থানীয়দের উন্নয়নে অস্ট্রেলিয়ার ১৩৭ কোটি টাকার চুক্তি সই স্ত্রী ইকরার আত্মহত্যা: - রিমান্ডে অভিনেতা জাহের আলভী দেশজুড়ে ৭ শতাধিক ওয়ালটন প্লাজায় মেডিক্যাল ক্যাম্পে ফ্রি চিকিৎসা প্রদান দালিয়ান থেকে বেইজিংয়ে প্রধানমন্ত্রী, চাউমিং স্টেশনে লাল গালিচা সংবর্ধনা আইপিডিসি ও রানার মোটরসের মধ্যকার চুক্তি স্বাক্ষর সূচকের  উত্থানে লেনদেন শেষ সাতক্ষীরায় নিম্ন আয়ের মানুষের স্বাস্থ্য ও পুষ্টি সুরক্ষায় স্বাস্থ্যসেবা ক্যাম্প তাড়াশের চার ছাত্রলীগ ও যুবলীগ নেতা জেলহাজতে
advertisement
রাজনীতি

বঙ্গবন্ধু নারীদের মুক্তির পথ সুগম করেছেন: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নারীদের মুক্তির পথ সুগম করেছেন। বুধবার (১৪ ফেব্রুয়ারি) সকালে গণভবনে সংরক্ষিত আসনে মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় প্রধানমন্ত্রী এ কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সমাজের প্রতিটি ক্ষেত্রে নারীদের ক্ষমতা নিশ্চিত করা হয়েছে। তারা সবক্ষেত্রে কাজ করে যাচ্ছে। নারীর জন্য অর্থনৈতিক স্বাধীনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

উন্নত দেশ গড়ার জন্য নারী-পুরুষ সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আজকের বাংলাদেশ বদলে যাওয়া বাংলাদেশ। আজ বিশ্বব্যাপী বাংলাদেশ একটি মর্যাদার আসনে অতিষ্ঠিত হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ বারবার ক্ষমতায় আসবে এটা কেউ ভাবতে পারেনি। নানা বিশৃঙ্খলা কাটিয়ে আওয়ামী লীগের পথ চলা। সুনির্দিষ্ট লক্ষ্য, আদর্শ নিয়ে যে এগিয়ে যাওয়া যায়, তা আমরা দেখিয়ে দিয়েছি।

420170642_972852764203797_8452337883891177352_n

তিনি বলেন, বিএনপি একটা সন্ত্রাসী দল, তারা দেশ, জনগন ও স্বাধীনতার শত্রু। বিএনপি-জামায়াত তাদের অপকর্মের সাজা যেন যথাযতভাবে পায়, সেটা নিশ্চিত করতে হবে। আওয়ামী লীগ প্রতিহিংসার রাজনীতি করে না, উন্নয়ন করে জবাব দেয়।

প্রধানমন্ত্রী বলেন, অনেকে নির্বাচন ঠেকাতে চেয়েছিল, কিন্তু পারেনি। এখনও শুনি সরকার উৎখাত করে ফেলবে। সরকারের পায়ের নিচে নাকি মাটি নাই, তাদের পায়ের নিচে মাটি আছে নাকি এটাই আমার প্রশ্ন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনয়ন প্রত্যাশীদের উদ্দেশ্যে বলেন, মনোনয়ন না পেলেও নেতৃত্ব দেয়ার আকাঙ্ক্ষা যেন চলে না যায়। নিজে কি পেলাম, তা না ভেবে জনগণের জন্য কাজ করে যেতে হবে। কাউকে পিছিয়ে রেখে নয়, সবাইকে নিয়ে কাজ করতে হবে। নিজে কি পেলাম চিন্তা করলে নিজেও উঠতে পারবে না, কাউকে টেনেও তুলতে পারবে না। জনগনের কাছে গিয়ে তাদের আস্থা-বিশ্বাস অর্জন করতে হবে। নিজের যোগ্যতায় কাজ করে মানুষের আস্থা অর্জন করতে হবে।

সর্বশেষ পাওয়া সংবাদ