বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
শিরোনাম
ঝিনাইদহে অর্ধশত সরকারি দপ্তরে দুই হাজার পদ শূন্য: - জনবল সংকটে চরম ভোগান্তিতে সাধারণ মানুষ সংসদে ‘জুলাই গণঅভ্যুত্থান সুরক্ষা আইন’ পাস গ্রাহকের টাকা আত্মসাত: - ব্যাংক ব্যবস্থাপকের ১৫ বছরের কারাদন্ড মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে গ্রেপ্তার ওয়ার্নার তেহরানের ১০ দফা প্রস্তাব মেনে নিয়েছে যুক্তরাষ্ট্র থানায় ঢুকে ওসির চেয়ারে বসে পড়লেন এমপি, ভিডিও ভাইরাল ইসলামী ব্যাংকের ত্রৈমাসিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত ত্রিশালে জমির নিয়ে বিরোধে যুবককে হত্যা: - একই পরিবারের ৫ জনের যাবজ্জীবন এসএসসির প্রবেশপত্র বিতরণে বোর্ডের জরুরি নির্দেশনা বেনাপোল স্থলবন্দরের ক্রেনের তার ছিড়ে শ্রমিক নিহত, আহত ১
রাজনীতি

আ.লীগে যোগ দিলেন খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা ও ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সংসদ সদস্য সৈয়দ এ কে একরামুজ্জামান আওয়ামী লীগে যোগ দিয়েছেন।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর উত্তরা বোট ক্লাবে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সঙ্গে নাসিরনগর উপজেলার জনপ্রতিনিধিদের মতবিনিময় সভায় আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগদান করেন তিনি।

এ বিষয়ে সাংসদ সৈয়দ এ কে একরামুজ্জামান জানান, গণপূর্ত মন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী আপনাদের সামনে রেখে আমাকে আওয়ামী লীগে গ্রহণ করেছেন। এটি আমার জন্য স্মরণীয় হয়ে থাকবে। নাসিরনগরের ৯৯ শতাংশ জনপ্রতিনিধি এখানে আছেন। কে আমার নির্বাচন করেছেন, কে করেননি তা মাথায় রাখিনি। আমি এখন সবার প্রতিনিধি। ঘরের ছেলে ঘরে ফিরে এসেছি। আমি নাসিরনগরের সার্বিক উন্নয়নে নিবেদিতভাবে কাজ করে যেতে চাই।

Imported from WordPress: image-37.png

জানা যায়, আজ বিকেলে রাজধানীর উত্তরা বোট ক্লাবে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সঙ্গে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার সকল জনপ্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। একরামুজ্জামান নিজেই নাসিরনগরের সকল জনপ্রতিনিধিদের নিয়ে এ মতবিনিময় সভার আয়োজন করেন। এতে উপজেলা পরিষদ, সব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মিলিয়ে প্রায় ৩০০ জনপ্রতিনিধি অংশ নেন।

সভায় উপস্থিত ছিলেন- ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. মঈন উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি হেলাল উদ্দিন, সহ-সভাপতি হাজী হেলাল উদ্দিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী, জেলা জজ আদালতের সরকারি কৌসুলী (পিপি) ও জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম ও সাবেক দপ্তর সম্পাদক তানজিল আহমেদ।

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেন একরামুজ্জামান। এজন্য তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়।

এই সম্পর্কিত আরো

ঝিনাইদহে অর্ধশত সরকারি দপ্তরে দুই হাজার পদ শূন্য: জনবল সংকটে চরম ভোগান্তিতে সাধারণ মানুষ

সংসদে ‘জুলাই গণঅভ্যুত্থান সুরক্ষা আইন’ পাস

গ্রাহকের টাকা আত্মসাত: ব্যাংক ব্যবস্থাপকের ১৫ বছরের কারাদন্ড

মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে গ্রেপ্তার ওয়ার্নার

তেহরানের ১০ দফা প্রস্তাব মেনে নিয়েছে যুক্তরাষ্ট্র

থানায় ঢুকে ওসির চেয়ারে বসে পড়লেন এমপি, ভিডিও ভাইরাল

ইসলামী ব্যাংকের ত্রৈমাসিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

ত্রিশালে জমির নিয়ে বিরোধে যুবককে হত্যা: একই পরিবারের ৫ জনের যাবজ্জীবন

এসএসসির প্রবেশপত্র বিতরণে বোর্ডের জরুরি নির্দেশনা

বেনাপোল স্থলবন্দরের ক্রেনের তার ছিড়ে শ্রমিক নিহত, আহত ১