বুধবার, ২৪ জুন ২০২৬
বুধবার, ২৪ জুন ২০২৬
শিরোনাম
সাতক্ষীরায় নিম্ন আয়ের মানুষের স্বাস্থ্য ও পুষ্টি সুরক্ষায় স্বাস্থ্যসেবা ক্যাম্প তাড়াশের চার ছাত্রলীগ ও যুবলীগ নেতা জেলহাজতে বিশ্বকাপ ঘিরে সক্রিয় সাইবার প্রতারকরা, সতর্ক করল ক্যাসপারস্কি মোটরযানের মালিকানা পরিবর্তন নিয়ে বিআরটিএর জরুরি নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আইসিএমএবি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ বুলেট ট্রেনে দালিয়ান থেকে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ যমুনার ভাঙনে চৌহালী: হুমকিতে জনপদ ও ধর্মীয় স্থাপনা ২০২৭ সাল থেকে জানুয়ারিতে এসএসসি - এইচএসসিতে নকল মিললে কেন্দ্র প্রধানদের বিরুদ্ধেও ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ২৯ জুন প্রাইম ফাইন্যান্সের বোর্ড সভা
advertisement
রাজনীতি

কুমিল্লার সাবেক এমপি হাসেম খান আর নেই

কর্পোরেট সংবাদ ডেস্ক: কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আবুল হাসেম খান আর নেই। আজ বুধবার ভোর ৫টা ১০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। হাসেম খানের মেয়ে নাজিয়া হাশেম তানজি বিষয়টি নিশ্চিত করেছেন। এডভোকেট আবুল হাসেম খানের বয়স হয়েছিল ৬৮ বছর।

তিনি স্ত্রী, তিন মেয়ে, নাতি-নাতনী, বিপুল সংখ্যক রাজনৈতিক সহকর্মী, আত্মীয়-স্বজন ও গুনাগ্রহী রেখে গেছেন।

কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আবদুছ ছালাম বেগ জানান, আজ বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এবং আগামীকাল সকাল ১০টায় কুমিল্লা জেলা আদালত প্রাঙ্গণে, দুপুর ১২টায় ব্রাহ্মণপাড়া সদরে এবং বাদ জোহর বুড়িচং সদরে ও তার গ্রামের বাড়ির গিলাতলায় বাদ আছর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এরপর তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

সূত্র জানায়, দ্বাদশ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে স্বতন্ত্র প্রার্থী এম এ জাহেরের কাছে হেরে যান তিনি। অবশ্য ভোটের আগে থেকেই তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। এর আগে ২০২১ সালের ১৪ এপ্রিল সাবেক আইনমন্ত্রী ও এই আসনের এমপি এডভোকেট আব্দুল মতিন খসরুর মৃত্যুর পর উপ-নির্বাচনে তাকে মনোনয়ন দেয় আওয়ামী লীগ। একই বছরের ১৪ জুলাইয়ের উপ-নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি নির্বাচিত হন তিনি।

আবুল হাশেম খান ১৯৫৫ সালের ৩১ ডিসেম্বর বুড়িচংয়ের গিলাতলা গ্রামে জন্মগ্রহণ করেন। রাজনৈতিক জীবনে ১৯৭২ সালে রাজাপুর ইউনিয়ন ছাত্রলীগে সভাপতি, ১৯৭৬ সালে বুড়িচং উপজেলা ছাত্রলীগ সভাপতির দায়িত্ব পালন করেন। ১৯৮৩ সালে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও তিন বছর পর সাধারণ সম্পাদক হন। ২০০৩ সালে উপজেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন। ২০১৯ সালে কমিটি গঠন হলে পুনরায় সভাপতির দায়িত্ব পান।

সর্বশেষ পাওয়া সংবাদ