বুধবার, ২৪ জুন ২০২৬
বুধবার, ২৪ জুন ২০২৬
শিরোনাম
সাতক্ষীরায় নিম্ন আয়ের মানুষের স্বাস্থ্য ও পুষ্টি সুরক্ষায় স্বাস্থ্যসেবা ক্যাম্প তাড়াশের চার ছাত্রলীগ ও যুবলীগ নেতা জেলহাজতে বিশ্বকাপ ঘিরে সক্রিয় সাইবার প্রতারকরা, সতর্ক করল ক্যাসপারস্কি মোটরযানের মালিকানা পরিবর্তন নিয়ে বিআরটিএর জরুরি নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আইসিএমএবি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ বুলেট ট্রেনে দালিয়ান থেকে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ যমুনার ভাঙনে চৌহালী: হুমকিতে জনপদ ও ধর্মীয় স্থাপনা ২০২৭ সাল থেকে জানুয়ারিতে এসএসসি - এইচএসসিতে নকল মিললে কেন্দ্র প্রধানদের বিরুদ্ধেও ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ২৯ জুন প্রাইম ফাইন্যান্সের বোর্ড সভা
advertisement
রাজনীতি

আমরা জনগণের ভোটে নির্বাচিত সরকার: ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক: আমরা জনগণের ভোটে নির্বাচিত সরকার বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ সোমবার (২৯ জানুয়ারি) দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, এবারের নির্বাচনে ৪১ ভাগেরও বেশি ভোট দিয়েছে জনগণ। ২৮টি রাজনৈতিক দল অংশ নিয়েছে। আমরা দেশের জনগণের কাছে কৃতজ্ঞ। কারণ, তারা কারও অগণতান্ত্রিক আহ্বানে সাড়া দিয়ে নির্বাচন থেকে দূরে থাকেনি। আওয়ামী লীগের অঙ্গীকারে জনগণ সাড়া দিয়েছে।

তিনি আরও বলেন, রাজপথের জবাব রাজপথেই দেবে আওয়ামী লীগ। অগণতান্ত্রিক আচরণ করলে সরকার বিএনপির হুমকি-ধামকিতে মানুষের কোনো ভ্রুক্ষেপ নেই। এ দিনটিকে ঘিরে যারা কালো পতাকা মিছিলের কর্মসূচি দিয়েছে, নেতৃত্বের ব্যর্থতার জন্য তাদের দলীয় অফিস আগামী ৫ বছর কালো কাপড় দিয়ে ঢেকে রাখা উচিত। তাদের নেতাদের বাড়িঘরও কালো কাপড় দিয়ে ঢেকে রাখা উচিত। নির্বাচনে না এসে বিএনপি যে ভুল করেছে, সেজন্য তাদের পস্তাতে হবে। বিদেশিদের কাছে ধর্না দিয়ে এ সরকারকে উৎখাত করা যাবে না বলে মত প্রকাশ করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

আওয়ামী লীগ গণতান্ত্রিক আন্দোলনে বিশ্বাস করে এমন মন্তব্য করে তিনি বলেন, গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের বিরুদ্ধে আমরা নই। শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেয়ার কোনো ইচ্ছা আমাদের নেই। এই শহরে অনেক সমাবেশ হয়েছে, আমরা সংঘাতে যাইনি। ২৮ অক্টোবর বিএনপি পুলিশকে উস্কে দিয়ে সংঘাতে জড়িয়েছে। অপকর্ম করে সেদিন নয়া পল্টন থেকে তারা পালিয়ে যায়। অথচ তারা বলেছিল, আওয়ামী লীগ পালানোর পথ পাবে না।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, অনেক কিছু সহ্য করেছি। আক্রান্ত হয়েও আক্রমণ করিনি। কোনো অপশক্তিকে দেশের সার্বভৌমত্ব, গণতন্ত্র নিয়ে ছিনিমিনি খেলতে দেয়া হবে না। কোনো অপকর্মের সুযোগ নেই। কালো পতাকার নামে আবার সন্ত্রাস-সহিংসতার আভাস দিচ্ছে বিএনপি। কালো জানমালের নিরাপত্তার স্বার্থে এই কালো পতাকাবাহী অপশক্তিকে প্রতিহত করবো। এসময় বিএনপির সাথে কোনো আপস না করার ঘোষণাও দেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘আমরা দেশের প্রয়োজনে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিচ্ছি। আমরা অগ্রাধিকার ভিত্তিতে নিত্যপণ্যের মূল্যের বিষয়টি বিশেষ নজর দিচ্ছি। আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাসী। গণতন্ত্রে সব দলের রাজনীতি করার অধিকার আছে।’

সর্বশেষ পাওয়া সংবাদ