রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পিক্সেল থেকে পার্সপেক্টিভ - তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো-বিইউপি মানিকগঞ্জে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার কুবি শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার, আটক ১ ৮ দফা না মানলে ১ দফার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার ডাচ্-বাংলা ব্যাংকের ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের শাখাগুলো নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ
advertisement
রাজনীতি

সংসদে বিরোধী দলীয় নেতা জিএম কাদের, উপনেতা আনিসুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক : দ্বাদশ জাতীয় সংসদের বিরোধীদলীয়নেতা জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এবং উপনেতা হয়েছেন আনিসুল ইসলাম মাহমুদ।

রোববার (২৮ জানুয়ারি) তাদেরকে বিরোধীদলীয় নেতা ও উপনেতা করে এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালামের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয় সংসদে সরকারি দলের বিরোধীতাকারী সর্বোচ্চ সংখ্যক সদস্য নিয়ে গঠিত ক্ষেত্রমতো দল বা অধিসংঘের নেতা গোলাম মোহাম্মদ কাদের (রংপুর-৩)-কে জাতীয় সংসদের কার্যপ্রণালী-বিধির ২(১) (ট) বিধি অনুযায়ী, বিরোধী দলের নেতা এবং ‘বিরোধী দলের নেতা এবং উপনেতা (পারিতোষিক ও বিশেষাধিকার) আইন, ২০২১’ অনুযায়ী চট্টগ্রাম-৫ থেকে নির্বাচিত সংসদ সদস্য আনিসুল ইসলাম মাহমুদকে বিরোধী দলের উপনেতা হিসেবে স্পিকার স্বীকৃতি প্রদান করেছেন।

উল্লেখ্য, ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি মাত্র ১১ আসনে জয়ী হয়েছে। ২৯৮ আসনের ফলাফল অনুযায়ী, স্বতন্ত্র প্রার্থীরা ৬২ আসনে জয়ী হয়েছেন। একটি আসন করে পেয়েছে ওয়ার্কার্স পার্টি, জাসদ এবং কল্যাণ পার্টি। বাকি ২২২ আসনে জয়ী হয়েছে আওয়ামী লীগ।

সর্বশেষ পাওয়া সংবাদ