রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পিক্সেল থেকে পার্সপেক্টিভ - তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো-বিইউপি মানিকগঞ্জে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার কুবি শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার, আটক ১ ৮ দফা না মানলে ১ দফার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার ডাচ্-বাংলা ব্যাংকের ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের শাখাগুলো নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ
advertisement
রাজনীতি

বিএপির পর ৩০ জানুয়ারি আ.লীগেরও কর্মসূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: আগামী ৩০ জানুয়ারি বিএনপির কালো পতাকা মিছিলের দিনে দেশের সব মহানগর, জেলা ও উপজেলায় সমাবেশ কর্মসূচি ডেকেছে আওয়ামী লীগ। এদিন লাল-সবুজ পতাকা হাতে সারাদেশে শান্তি ও উন্নয়ন সমাবেশ করবে দলটি।

শনিবার (২৭ জানুয়ারি) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের আয়োজিত শান্তি ও গণতন্ত্র সমাবেশ থেকে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, আগামী ৩০ জানুয়ারি বিএনপি কালো পতাকা মিছিল ডেকেছে। সেদিন আওয়ামী লীগ শান্তি উন্নয়ন শোভাযাত্রা করবে। পাহারায় থাকবে। কোনো অপশক্তিকে রাজপথ ছেড়ে দেওয়া হবে না।

সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় ওবায়দুল কাদের বলেন, গয়েশ্বর বাবু আজ পল্টনে হাজির হয়েছেন, কোথায় ছিলেন এতদিন। বলেছিলেন, আমরা অলিগলি খুঁজে পাব না। এখন গয়েশ্বর বাবু অলিগলি খুঁজে পাচ্ছেন না। দেখতে দেখতে ১৫ বছর। সামনে আছে আরও ৫ বছর। কবে হবে আন্দোলন। রোজার পর না ঈদের পর। মানুষ বাঁচে আর কয় বছর। এই আন্দোলন মানুষ মানে না। হরতাল ডাকে, অবরোধ ডাকে মানুষ আসে না।’

তিনি বলেন, কালো পতাকা শোকের মিছিল ভুয়া। ৩০ তারিখে ডাকছে। ভুয়া। নেতাকর্মীরা আর তারেকের কথায় কান দেয় না। নির্বাচনের খেলা শেষ। রাজনীতির খেলা হবে, দুর্নীতির বিরুদ্ধে। এখন খেলা হবে আগুনসন্ত্রাসের বিরুদ্ধে।

ওবায়দুল কাদের বলেন, বিদেশিরা ভয় দেখায়। ৪১.৮ পার্সেন্ট ভোটারের ভোটে শেখ হাসিনা সরকার নির্বাচিত করেছে। এটা জনগণের সরকার। কোনো বিদেশিদের সরকার না। বাংলাদেশের মানুষের ভোটে নির্বাচিত সরকার। তারা কালো পতাকা মিছিল করে। কালো পতাকা মানে কী, শোকের মিছিল। কালো পতাকা ভুয়া।

তিনি আরো বলেন, চীন-ভারত-রাশিয়া বন্ধু হতে পারে তবে জনগণের ভোটেই ক্ষমতায় এসেছে সরকার। দ্রব্যমূল্য অচিরেই কমে যাবে, পুরো মন্ত্রিসভা নিয়ে কাজ শুরু করেছেন শেখ হাসিনা।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে সমাবেশ সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির।

এদিকে দ্বাদশ জাতীয় সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদের নির্বাচনের দাবিতে আগামী ৩০ জানুয়ারি দেশের সব মহানগর, জেলা, উপজেলা, থানায় এবং সব পৌরসভায় কালো পতাকা মিছিল কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

শনিবার (২৭ জানুয়ারি) দুপুরে দলীয় চেয়ারপারসন খালেদা জিয়াসহ কারাবন্দি নেতাকর্মীদের মুক্তি, নিত্যপণ্যের দাম কমানো এবং অবৈধ সংসদ বাতিলের দাবিতে কালো পতাকা মিছিল থেকে এ কর্মসূচি ঘোষণা করেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

দলের নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, তৃপ্তি নিয়ে ঘরে ফিরলে হবে না, আমাদের রাজপথে কর্মসূচি পালন করে যেতে হবে।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, এই সরকার জনগণের নয়। তারা ভারত, চীন, রাশিয়ার সরকার। তাই আমরা এই সরকারকে মানতে বাধ্য নই।

বিএনপির নেতৃত্বে কোনো সঙ্কট নেই উল্লেখ করে তিনি বলেন, বিএনপিকে ভয় দেখিয়ে লাভ নেই। বিএনপি ভোট বর্জন করেছে, প্রতিহত করেনি। প্রতিহত করার আগেই মানে মানে কেটে পড়ুন। মামলা মোকদ্দমা দিয়ে লাভ নেই, সরকারের ধ্বংস অনিবার্য। ৩০ জানুয়ারি রাজপথে নামার প্রস্তুতি নিন।

সর্বশেষ পাওয়া সংবাদ