বুধবার, ২৪ জুন ২০২৬
বুধবার, ২৪ জুন ২০২৬
শিরোনাম
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ যমুনার ভাঙনে চৌহালী: হুমকিতে জনপদ ও ধর্মীয় স্থাপনা ২০২৭ সাল থেকে জানুয়ারিতে এসএসসি - এইচএসসিতে নকল মিললে কেন্দ্র প্রধানদের বিরুদ্ধেও ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ২৯ জুন প্রাইম ফাইন্যান্সের বোর্ড সভা প্রথম প্রান্তিকে বেক্সিমকো ফার্মার শেয়ার প্রতি আয় বাড়ল ১.৫৩ টাকা দ্বিতীয় প্রান্তিকেও বেক্সিমকো ফার্মার চমক, ৬ মাসে ইপিএস ১০.৫৮ টাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষক ও ৩ কর্মকর্তা সাময়িক বরখাস্ত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী দেশের বাজারে কমলো স্বর্ণ ও রুপার দাম, ভরি কত? এই ফেতনার যুগে ঈমান রক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ উপায়
advertisement
রাজনীতি

শাহজাদপুরে মাদক ও ফুটপাত দখলমুক্ত করার নির্দেশ এমপি চয়নের

সেলিম রেজা সিরাজগঞ্জ প্রতিনিধি : শাহজাদপুরে মাদক নির্মূল ও ফুটপাত দখলমুক্ত করার নির্দেশ দিয়েছেন সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের জাতীয় সংবাদ সদস্য জনাব চয়ন ইসলাম।

তিনি গত বৃহস্পতিবার সকালে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যদানকালে সংশ্লিষ্ট কর্মকর্তাদের এ নির্দেশ দেন। তিনি বলেন স্কুল- কলেজগামী সড়ক দখল করে দোকানপাট বসানো ও দোকানের সামনে মালামাল রেখে প্রতিবন্ধকতা সৃষ্টিকারীদের আইনের আওতায় এনে শাহজাদপুরের সকল ফুটপাত দখলমুক্ত করতে হবে।

তিনি মাদকের বিষয়ে জিরো টলারেন্স প্রকাশ করে বলেন যে কোনো মূল্যে শাহজাদপুরকে মাদকমুক্ত করে কিশোর, তরুণ ও যুবকদের রক্ষা করতে হবে। তিনি এ সময় অবৈধ বালু উত্তোলন ও যত্রতত্র বালু স্তুপ করে রেখে বিক্রি বন্ধেরও নির্দেশ দেন।

আইন-শৃঙ্খলা কমিটির এ সভায় সভাপতিত্ব করেন, শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: কামরুজ্জামান। বক্তব্য রাখেন, শাহজাদপুর উপজেলা চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, পৌর মেয়র মনির আক্তার খান তরু লোদী, শাহজাদপুর থানার ওসি খায়রুল বাসার প্রমুখ। এ সময় শাহজাদপুর উপজেলার ১৩ ইউনিয়নের চেয়ারম্যান, সকল দপ্তরের কর্মকর্তা,সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সর্বশেষ পাওয়া সংবাদ