বুধবার, ২৪ জুন ২০২৬
বুধবার, ২৪ জুন ২০২৬
শিরোনাম
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ যমুনার ভাঙনে চৌহালী: হুমকিতে জনপদ ও ধর্মীয় স্থাপনা ২০২৭ সাল থেকে জানুয়ারিতে এসএসসি - এইচএসসিতে নকল মিললে কেন্দ্র প্রধানদের বিরুদ্ধেও ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ২৯ জুন প্রাইম ফাইন্যান্সের বোর্ড সভা প্রথম প্রান্তিকে বেক্সিমকো ফার্মার শেয়ার প্রতি আয় বাড়ল ১.৫৩ টাকা দ্বিতীয় প্রান্তিকেও বেক্সিমকো ফার্মার চমক, ৬ মাসে ইপিএস ১০.৫৮ টাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষক ও ৩ কর্মকর্তা সাময়িক বরখাস্ত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী দেশের বাজারে কমলো স্বর্ণ ও রুপার দাম, ভরি কত? এই ফেতনার যুগে ঈমান রক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ উপায়
advertisement
রাজনীতি

বিএনপি এখন শোকে পাথর: ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক: ভোটে না আসতে পারার শোকে বিএনপি পাথর হয়ে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ শুক্রবার (২৬ জানুয়ারি) দুপুর পৌনে ১২টার দিকে রাজধানীর ধানমন্ডিতে অসহায়দের শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

বিএনপিকে ‘ডামি বিরোধী দল’ দাবি করে ওবায়দুল কাদের বলেন, ‘তারা আন্দোলন করবে জনতার ঢল নামবে, এসব শুনে এখন ঘোড়াও হাসে। নিজেদের নিজেরাই ভুয়া বানিয়ে ফেলছে। তারা যতোই আন্দোলন করুক, জনগণ দূরে থাক নেতাকর্মীরাও সাড়া দেবে না।’

‘‘তাদের এখন আর কোনো আশা নেই। নির্বাচন না করে তারা কত বড় ভুল করেছে, তা অচিরেই বুঝতে পারবে,‘’ যোগ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

জাতিসংঘ বিএনপির ২৫ হাজার নেতাকর্মীর মুক্তি চেয়েছে এমন বক্তব্যের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘কারও চাপে বা কারও কথায় আগুন সন্ত্রাসের দায়ে অভিযুক্ত নেতাকর্মীদের মুক্তি দেবে না আদালত। নেতাকর্মীদের মুক্ত করতে বিএনপিকে আইনি লড়াইয়ের প্রয়োজন।’

আন্দোলনের নামে আগুন-সন্ত্রাস ও জ্বালাও পোড়াও করলে সরকার তা কঠোর হস্তে দমন করবে বলেও জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

সর্বশেষ পাওয়া সংবাদ