বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার Price Sensitive Information of Mutual Trust Bank PLC আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন
advertisement
রাজনীতি

পেছাল খালেদা জিয়ার গ্যাটকো দুর্নীতি মামলায় অভিযোগ গঠন

নিজস্ব প্রতিবেদক: গ্যাটকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ১৫ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত মুলতবি করেছেন আদালত।

আজ বুধবার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অবস্থিত ঢাকার ৩ নম্বর বিশেষ আদালতের বিচারক মুহাম্মদ আলী হোসেন খালেদা জিয়ার পক্ষে আংশিক শুনানি শেষে এই আদেশ দেন বলে জানান তার আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ।

এর আগে, শুনানিতে আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ উল্লেখ করেন, খালেদা জিয়ার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার পারিবারিক কাজে অস্ট্রেলিয়ায় রয়েছেন। খালেদা জিয়ার পক্ষে তিনিই অব্যাহতি চেয়ে শুনানি করবেন। এখনও তিনি দেশে ফিরে আসেননি। এ জন্য সময় চান এই আইনজীবী। আদালত সময় আবেদন নামঞ্জুর করে অভিযোগ গঠন শুনানি করতে বলেন। পরে খালেদা জিয়ার পক্ষে অভিযোগ গঠন শুনানি শুরু করেন সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ। অভিযোগ গঠন অংশিক শুনানি শেষে আবারও সময় চান এই আইনজীবী। আদালত সময়ের আবেদন মঞ্জুর করে আগামী ১৫ ফেব্রুয়ারি পরবর্তী অভিযোগ গঠন শুনানির তারিখ ধার্য করেন।

খালেদা জিয়ার আইনজীবী আব্দুল হান্নান ভূঁইয়া এসব জানান। তিনি বলেন, অভিযোগ গঠন শুনানির সময় মামলা থেকে খালেদা জিয়ার অব্যাহতি চাওয়া হয়েছে।

২০০৭ সালের ২ সেপ্টেম্বর দুদকের উপ-পরিচালক মো. গোলাম শাহরিয়ার বাদী হয়ে ১৩ জনের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলাটি দায়ের করেন। ২০০৮ সালের ১৩ মে মামলার তদন্ত করে জোট সরকারের প্রভাবশালী ৯ জন সাবেক মন্ত্রী ও উপমন্ত্রীসহ মোট ২৪ জনের বিরুদ্ধে দুদকের উপ-পরিচালক মো. জহিরুল হুদা অভিযোগপত্র দাখিল করেন।

২৪ আসামির মধ্যে সাবেক মন্ত্রী এম সাইফুর রহমান, আব্দুল মান্নান ভূঁইয়া, সাবেক মন্ত্রী ও জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামী, খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো, এম কে আনোয়ার, সাবেক মন্ত্রী এম শামছুল ইসলাম, বন্দরের প্রধান অর্থ ও হিসাবরক্ষক কর্মকর্তা আহমেদ আবুল কাশেমের মৃত্যুর পর মামলায় বর্তমানে আসামির সংখ্যা ১৫ জন।

অন্য আসামিদের মধ্যে রয়েছেন– বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান কমোডর জুলফিকার আলী, সাবেক মন্ত্রী কর্নেল আকবর হোসেনের (প্রয়াত) স্ত্রী জাহানারা আকবর, দুই ছেলে ইসমাইল হোসেন সায়মন এবং এ কে এম মুসা কাজল, এহসান ইউসুফ, সাবেক নৌ সচিব জুলফিকার হায়দার চৌধুরী, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাবেক সদস্য এ কে রশিদ উদ্দিন আহমেদ এবং গ্লোবাল এগ্রোট্রেড প্রাইভেট লিমিটেডের (গ্যাটকো) পরিচালক শাহজাহান এম হাসিব, সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন, সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেন।

সর্বশেষ পাওয়া সংবাদ