রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পিক্সেল থেকে পার্সপেক্টিভ - তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো-বিইউপি মানিকগঞ্জে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার কুবি শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার, আটক ১ ৮ দফা না মানলে ১ দফার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার ডাচ্-বাংলা ব্যাংকের ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের শাখাগুলো নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ
advertisement
রাজনীতি

তাড়াশ উপজেলা হবে একটি স্মার্ট উপজেলা: রুবেল

সাব্বির মির্জা, তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জ জেলার আসন্ন তাড়াশ উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হতে চান ম.ম জর্জিয়াস মিলন রুবেল।

ম.ম জর্জিয়াস মিলন রুবেল তাড়াশ পৌর শহরের বাসিন্দা, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ম.ম. আমজাদ হোসেন মিলনের কনিষ্ট পুত্র। একাদ্বারে বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক ও দানশীল ব্যক্তিত্ব। তিনি অসহায় মানুষের পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।

মসজিদ মাদ্রাসা এতিমখানা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আর্থিক সহযোগিতা করে যাচ্ছেন। সুশিক্ষিত ম.ম.জর্জিয়াস মিলন রুবেল অসহায় মানুষের পাশে থাকায় এখন তিনি বেশ আলোচনার কেন্দ্র বিন্দুতে। কনকনে শীতের মধ্যে পাড়া মহল্লা, চায়ের দোকান সহ সর্বত্র তাকে নিয়ে চলছে আলাপ আলোচনা।

ম.ম. জর্জিয়াস মিলন রুবেল জানান, তাড়াশ উপজেলাবাসির সকলের দোয়া ও আর্শিবাদে আগামী তাড়াশ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হতে চাই। তাড়াশ উপজেলার সর্বস্তরের মানুষের সহযোগিতায় এই উপজেলাকে একটি স্মার্ট উপজেলায় পরিণত করতে চাই, এবং গরিব দুখী অসহায় নিপীড়িত মানুষ ও চা শ্রমিকের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই।

সর্বশেষ পাওয়া সংবাদ