রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পিক্সেল থেকে পার্সপেক্টিভ - তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো-বিইউপি মানিকগঞ্জে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার কুবি শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার, আটক ১ ৮ দফা না মানলে ১ দফার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার ডাচ্-বাংলা ব্যাংকের ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের শাখাগুলো নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ
advertisement
রাজনীতি

সংসদের হুইপ হচ্ছেন যারা

কর্পোরেট সংবাদ ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদ পরিচালনায় হুইপ হিসেবে নিয়োগ পেয়েছেন নড়াইল-২ আসন থেকে নির্বাচিত মাশরাফী বিন মোর্ত্তজা। তিনি এখন প্রতিমন্ত্রীর মর্যাদা পাবেন। আজ সোমবার (২২ জানুয়ারি) বিকেলে এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়েছে বলে সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে।

১০ জানুয়ারি সংসদ সদস্যেদের শপথের দিন সরকারি দল থেকে জানানো হয়েছিলো চিফ হুইপ পদে নূর-ই আলম চৌধুরী (লিটন) বহাল থাকছেন। অন্যান্যারা হলেন, আবু সাঈদ স্বপন. ইকবালুর রহিম. নজরুল ইসলাম বাবু ও সাইমুম সরওয়ার কমল। সূত্র একাত্তর টিভি

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, চিফ হুইপসহ হুইপ নিয়োগের ফাইল প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়েছে। সেখানে সম্মতি মিললে রাষ্ট্রপতির হুইপদের নিয়োগ দেবেন। পরে প্রজ্ঞাপন জারি হবে।

১৯৭২ সালের ‘দ্যা বাংলাদেশ (হুইপস) অর্ডার্’ অনুযায়ী রাষ্ট্রপতি এ নিয়োগ দেন। আইন অনুযায়ী সংসদে একজন চিফ হুইপ ও ছয়জন হুইপ থাকবেন।

চিফ হুইপ মন্ত্রী মর্যাদার এবং হুইপরা প্রতিমন্ত্রীর মর্যাদা পান।

সর্বশেষ পাওয়া সংবাদ