বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার Price Sensitive Information of Mutual Trust Bank PLC আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন
advertisement
রাজনীতি

বিএনপির আন্দোলনের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড চালালে আইনি ব্যবস্থা: কাদের

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি আন্দোলনের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড চালালে আইনি ব্যবস্থা নেওয়া হবে । আজ রোববার (২১ জানুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এ কথা বলেন ওবায়দুল কাদের।

কাদের বলেন, শান্তিপূর্ণ কর্মসূচি দেওয়ার অধিকার বিএনপির আছে। তবে শান্তিপূর্ণ কর্মসূচির বাইরে যদি ২৮ অক্টোবর করতে চায় তাহলে আইন প্রয়োগকারী সংস্থা ব্যবস্থা গ্রহণ করবে। এবং রাজনৈতিকভাবে আওয়ামী লীগ মোকাবিলা করবে।

তিনি আরও বলেন, বিএনপি তাদের তথাকথিত আন্দোলনে কোনো রূপরেখা দিতে পারে না, তাই বার বার ব্যর্থ হয়। রাজনৈতিক আন্দোলনকে বিএনপি হাসি তামাশায় পরিণত করেছে। বিএনপির আন্দোলন নিয়ে এখন ঘোড়াও হাসে।

তিনি বলেন, ব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণে জোরেশোরে কাজ শুরু হয়েছে। জিনিসপত্রের দাম বাড়ার কারণ অনুসন্ধান চলছে। পাশাপশি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি বলেন, বিশ্বের অনেকগুলো দেশের মধ্যে যুদ্ধ সারা বিশ্বের সব রকম বাজার অস্থির করে তোলা হয়েছে। এ কারণে অনেক রকম সমস্যার মধ্যে পড়তে হচ্ছে।

ওবায়দুল কাদের বলেন, সারা বিশ্ব থেকে অভিনন্দন জানানো গণতান্ত্রিক রীতিনীতির স্বাভাবিক প্রক্রিয়া, এ নিয়ে রং ছড়িয়ে বিএনপির কোনো লাভ হবে না। কারো স্বীকৃতির জন্য সরকার অপেক্ষা করছে না। বাংলাদেশ দেউলিয়া কোনো দেশ না। কারো স্বীকৃতি জরুরী না।

সর্বশেষ পাওয়া সংবাদ