রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পিক্সেল থেকে পার্সপেক্টিভ - তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো-বিইউপি মানিকগঞ্জে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার কুবি শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার, আটক ১ ৮ দফা না মানলে ১ দফার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার ডাচ্-বাংলা ব্যাংকের ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের শাখাগুলো নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ
advertisement
রাজনীতি

বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ এবং কারাবন্দি নেতাকর্মীদের মুক্তির দাবিতে দুই দিনের কালো পতাকা মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আজ রোববার (২১ জানুয়ারি) নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দিদের মুক্তি, সকল মিথ্যা মামলা প্রত্যাহার, অবৈধ সংসদ বাতিলসহ একদফা দাবি আদায়ের লক্ষ্যে দুই দিনের কালো পতাকা মিছিলের কর্মসূচি ঘোষণা করছি। আগামী ২৬ জানুয়ারি দেশের সকল জেলা সদরে এবং ২৭ জানুয়ারি দেশের সকল মহানগরে কালো পতাকা মিছিল কর্মসূচি অনুষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, দুঃশাসন আর অনিয়ম করে ভোটাধিকার কেড়ে নেওয়ায় জনগণ সরকারকে প্রত্যাখ্যান করেছে। জনগণ ভোটকেন্দ্রে না গিয়ে নীরব প্রতিবাদ জানিয়েছে। জনগণ বিএনপির সঙ্গে আছে। বিএনপি ডামি সরকারের বিরুদ্ধে রাজপথে আন্দোলন চালিয়ে যাবে।

রিজভী অভিযোগ করেন, আওয়ামী লীগের মুখে এক, অন্তরে অন্যকিছু। এখনও প্রতিদিন বিরোধী নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। বিদেশিদের অভিনন্দনের নামে সরকার অপপ্রচার চালাচ্ছে।

তিনি বলেন, গত ৭ জানুয়ারির ভোট শুধু দেশের জনগণ নয়, সকল গণতান্ত্রিক বিশ্বেও প্রত্যাখ্যাত হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ