বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
শিরোনাম
পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড সূচকের বড় পতনে লেনদেন শেষ মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালক পর্ষদের ৪০৬তম সভা অনুষ্ঠিত রাজধানীর কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন সশরীরে ও ৩ দিন অনলাইনে ক্লাস হবে: শিক্ষামন্ত্রী নকল ও অবৈধ পণ্যের বিরুদ্ধে আইনি অভিযান
রাজনীতি

নতুন নির্বাচন মামাবাড়ির আবদার: কাদের

নিজস্ব প্রতিবেদক: সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির নতুন নির্বাচনের দাবি মামাবাড়ির আবদার। মাঠে টিকে থাকতে হলে বিএনপিকে গণতন্ত্রের পথে ফিরে আসতে হবে।

আজ রোববার (১৪ জানুয়ারি) সচিবালয়ে সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

নতুন সরকারের সামনে কী চ্যালেঞ্জ রয়েছে- এমন প্রশ্নের উত্তরে ওবায়দুল কাদের বলেন, মানুষের জীবনে রাজনীতি বলুন, অর্থনীতি বলুন সর্বক্ষেত্রেই জীবন চ্যালেঞ্জিং। বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে সেই চ্যালেঞ্জ আরও কঠিন। তবে আমি মনে করি কোনো চ্যালেঞ্জই মোকাবিলা করা অসম্ভব নয়।

কাদের বলেন, ‘আমরা যখন পদ্মাসেতু কাজ শুরু করেছিলাম তখন কেউ ভাবেনি এটা শেষ করা সম্ভব হবে। বিশ্বব্যাংকও পাশে ছিল না। কিন্তু আমরা পদ্মাসেতু করতে পেরেছি। মেট্রোরেল দিয়ে যে এ শহর সমৃদ্ধ হবে এ কথাও কেউ ভাবেনি। কিন্তু সেটাও শেখ হাসিনার সরকার উপহার দিয়েছে। আমাদের অনেক কাজ আছে সামনে, অনেক চ্যালেঞ্জ আছে। তবে এখনো আমরা সড়কে যানবাহনের শৃঙ্খলা আনতে পারিনি। বিশ্বব্যাংকের সঙ্গে একযোগে আমরা একটা প্রকল্প হাতে নিয়েছি। এটা করতে পারলে রোড সেফটি নিশ্চিত হবে। আজ অনেক রাস্তা হচ্ছে। রাস্তাগুলো স্মার্ট করতে হবে। এ বিষয়গুলোও আমরা দেখবো। অনেক সড়কের নির্মাণকাজ শেষ করতে হবে।

মন্ত্রিসভায় দেশি-বিদেশি চাপ আছে কি না- এমন প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, দেশি-বিদেশি চাপ প্রসঙ্গে আমাদের প্রধানমন্ত্রী বলেছেন- চাপ বিদেশ থেকে আছে। দেশে তো আছে। আমরা চাপ মোকাবিলার সক্ষমতা রাখি। আমাদের শক্তি এ দেশের জনগণ। দেশের জনগণ সঙ্গে থাকলে কোনো চাপই মোকাবিলা করা অসম্ভব নয়।

তিনি বলেন, অনেকেই ভেবেছে নির্বাচন করতে পারবে না। কিন্তু তাদের স্বপ্ন স্বপ্নই রয়ে গেছে। অর্থনৈতিক চাপও রয়েছে। এগুলোকে ভয় পেলে হবে না। আজকাল আমাদের গ্রামীণ বাজার পর্যন্ত ভরপুর খাদ্যসামগ্রী, ফলমূল সব আছে। সীমান্তেও একই অবস্থা। কিছু নিম্ন আয়ের মানুষের কষ্ট হচ্ছে। মানুষ যাতে সহজে দ্রব্যমূল্য কিনতে পারে সেক্ষেত্রে আমরা জোর দেবো।

কাদের বলেন, এ দেশটা সকলের। দেশ যে শুধু আওয়ামী লীগের সেটা তো বলতে পারি না। সত্যিকার অর্থে গণতান্ত্রিক রাজনৈতিক চর্চায় আসতে হবে। আমরা চিরজীবন ক্ষমতায় থাকবো না। একটা দল চিরজীবন ক্ষমতায় থাকেও না। এ দেশের সকল সম্পদ জনগণের। বিরোধীদলের যারা আছেন তারাও এ সম্পদের অংশীদার। কাজেই উন্নয়ের যে যাত্রা শুরু হয়েছে সেটা ২০৪১ সাল অবধি আমাদের ভিশনে নিয়ে যেতে হবে।

এই সম্পর্কিত আরো

পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু

বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি

অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড

সূচকের বড় পতনে লেনদেন শেষ

মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত

শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালক পর্ষদের ৪০৬তম সভা অনুষ্ঠিত

রাজধানীর কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন সশরীরে ও ৩ দিন অনলাইনে ক্লাস হবে: শিক্ষামন্ত্রী

নকল ও অবৈধ পণ্যের বিরুদ্ধে আইনি অভিযান