রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পিক্সেল থেকে পার্সপেক্টিভ - তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো-বিইউপি মানিকগঞ্জে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার কুবি শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার, আটক ১ ৮ দফা না মানলে ১ দফার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার ডাচ্-বাংলা ব্যাংকের ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের শাখাগুলো নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ
advertisement
রাজনীতি

সরকারের সামনে তিন চ্যালেঞ্জ, জানালেন কাদের

নিজস্ব প্রতিবেদক: আগামী পাঁচ বছর সরকার চালাতে তিনটি চ্যালেঞ্জের কথা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ শুক্রবার (১২ জানুয়ারি) সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রী ও নতুন মন্ত্রিসভার সদস্যরা ধানমন্ডি ৩২ নম্বরে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, রাজনৈতিক, কূটনৈতিক এবং অর্থনৈতিক- সামনে এই তিনটি চ্যালেঞ্জ রয়েছে। সংসদের ভেতরে-বাইরে নানামুখী চাপ সামাল দিতে হবে আওয়ামী লীগ সরকারকে। তারমধ্যে এই তিনটি বিষয় চ্যালেঞ্জের।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আমরা আজকে যে সংকট অতিক্রম করে শান্তিপূর্ণ নির্বাচন করতে পেরেছি, এটা আমাদের নেত্রী শেখ হাসিনার ম্যাজিক লিডারশিপের ফলেই সম্ভব হয়েছে। তিনি আমাদের আশার বাতিঘর। আমরা বিশ্বাস করি, শেখ হাসিনার মতো নেতৃত্ব যে দেশে আছে সে দেশ এগিয়ে যাবে।

সেতুমন্ত্রী বলেন, নতুন মন্ত্রিসভা স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করবে। স্মার্ট বাংলাদেশ আমাদের লক্ষ্য। আমাদের চলার পথ কখনও পুষ্প বিছানো ছিল না। আমরা বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে এ পথ সহজ করেছি।

উল্লেখ্য, ৭ জানুয়ারি অনুষ্ঠিত হয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচনে নিরঙ্কুশ জয় লাভ করে আওয়ামী লীগ। এর ফলে টানা চতুর্থবারের মতো ক্ষমতা দখল করে আওয়ামী লীগ।

সর্বশেষ পাওয়া সংবাদ