বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
শিরোনাম
পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড সূচকের বড় পতনে লেনদেন শেষ মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত
রাজনীতি

মন্ত্রী পাচ্ছে কক্সবাজারের মানুষ?

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহন বুধবার। এরপরপরই গঠিত হবে মন্ত্রীসভা। এবার মন্ত্রীসভায় কক্সবাজারের কেউ স্থান পাচ্ছে কিনা এ নিয়ে জেলা জুড়ে চলছে নানান আলোচনা।

কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য কল্যান পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম হতে পারেন বিরোধী দলীয় নেতা। আর বিরোধী দলীয় নেতার পদটি পুর্নমন্ত্রীর মর্যাদাসম্পন্ন। অবশ্য এটা নির্ভর করছে সংসদে প্রধান বিরোধী দল কোন পার্টি হবে বা সংসদে বিরোধী দলের সমন্বিত সিদ্ধান্তের উপর।

অন্যদিকে কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) থেকে আশেক উল্লাহ রফিক এবং কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) থেকে সাইমুম সরওয়ার কমল এ দুজনই টানা ৩ বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তাই এ দুজনের যেকোনো একজন বা দুইজনই মন্ত্রীত্ব পাওয়ার দাবী রাখে। সে ক্ষেত্রে সাইমুম সরওয়ার কমল সদর আসনের এমপি তাই তাকে প্রাধান্য দেয়া হতে পারে আবার সরকারের বেশ কয়েকটি মেগা প্রকল্প চলছে মহেশখালীতে সে বিবেচনায় আশেক উল্লাহ রফিক কেও বিবেচনায় নিতে পারে।

অন্যদিকে সব হিসেব- নিকেশ পাল্টে দিয়ে কক্সবাজার-১ আসন থেকে মনোনয়ন পেয়েও আইনী জটিলতার কারণে নির্বাচন করতে না পারা সালাউদ্দিন আহমেদও এ মন্ত্রীসভায় টেকনোক্রেট মন্ত্রী হিসেবে স্থান করে নিতে পারে বলে গুঞ্জন শোনা যাচ্ছে। এছাড়াও সালাউদ্দিন আহমেদ নির্বাচন করতে না পারলেও আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের জন্যে দিনরাত পরিশ্রম করেছেন, আর এ পরিশ্রমের জন্যে পুরস্কার স্বরুপ উপমন্ত্রী হতে পারেন বলেও আলোচনা আসছে বিভিন্ন জায়গা থেকে।

স্বাধীনতার পর কক্সবাজার থেকে ২০০১-২০০৬ সাল পর্যন্ত বিএনপি সরকারের যোগাযোগ প্রতিমন্ত্রী ছিলেন তৎকালীন চকরিয়া-পেকুয়ার এমপি বিএনপির বর্তমান স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তারপর কোনো নেতার ভাগ্যে জোটেনি মন্ত্রী নামের সোনার হরিণ। তাই কক্সবাজার থেকে এবার মন্ত্রী পাবে এমনটাই আশা এখানকার মানুষের।

এই সম্পর্কিত আরো

পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন

আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন

পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু

বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি

অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড

সূচকের বড় পতনে লেনদেন শেষ

মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত