বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার Price Sensitive Information of Mutual Trust Bank PLC আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন
advertisement
রাজনীতি

কাল আমরা শপথ নিচ্ছি না: চুন্নু

নিজস্ব প্রতিবেদক: জাপার নবনির্বাচিত সংসদ সদস্য মুজিবুল হক চুন্নু বলেন, ‘কাল আমরা শপথ নিচ্ছি না। পরশু সকাল ১১টায় আমরা বৈঠকে বসব। বৈঠকের পর জানানো হবে কী করব।’ আজ মঙ্গলবার (৯ জানুয়ারি) দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু এ তথ্য জানান।

চুন্নু জানান, ‘আগামীকাল বুধবার দ্বাদশ জাতীয় সংসদের নবনির্বাচিত জাতীয় পার্টির সংসদ সদস্যরা শপথ নিচ্ছেন না। আগামী বৃহস্পতিবার সকাল ১১টায় জাতীয় সংসদে একাদশ জাতীয় সংসদের উপনেতা জি এম কাদেরের অফিসে এই বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে আলাপ-আলোচনা করে ঠিক করা হবে শপথের বিষয়টি।’

গত ৭ জানুয়ারি রবিবার সারা দেশে একযোগে ২৯৯ আসনের নির্বাচন অনুষ্ঠিত হয়।

এর মধ্যে ২৯৮ আসনের ফল বেসরকারিভাবে ঘোষণা করে নির্বাচন কমিশন। এতে আওয়ামী লীগ পেয়েছে ২২২ আসন, জাপা ১১ আসন, স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন ৬২টি আসন। ওয়ার্কার্স পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ও কল্যাণ পার্টির একজন করে জয়ী হয়েছেন।

এর আগে আগামীকাল বুধবার সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সংসদ সচিবালয়ের কমকর্তারা।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাঁদের শপথবাক্য পাঠ করাবেন।

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ। ২৯৯টি আসনের মধ্যে এখন পর্যন্ত ২৯৮টি আসনের বেসরকারি ফলাফল পাওয়া গেছে। এরমধ্যে আওয়ামী লীগ জয় পেয়েছে ২২৫টি আসনে। এ ছাড়া স্বতন্ত্র ৬১টি এবং জাতীয় পার্টি ১১টি আসনে জয় পেয়েছে। স্বতন্ত্র প্রার্থীদের অধিকাংশই আওয়ামী লীগের নেতা।

সর্বশেষ পাওয়া সংবাদ