বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার Price Sensitive Information of Mutual Trust Bank PLC আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন
advertisement
রাজনীতি

নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের বক্তব্য সঠিক নয়: তাজুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ এবং সুষ্ঠু হয়নি বলে বিবৃতি দিয়েছে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তরের এই বক্তব্য সঠিক নয়। নির্বাচনে রাজনৈতিক দলগুলোকে অংশ নেয়ার সুযোগ দেয়া হলেও, রাজনীতি চর্চার নামে সহিংসতা চালিয়েছে।

আজ মঙ্গলবার সচিবালয়ে স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করে এ তথ্য জানান মার্কিন সাবেক কংগ্রেসম্যান জিম বেটসের নেতৃত্বে পর্যবেক্ষক দল।

তিনি বলেন, ‘মার্কিন সাবেক কংগ্রেস ম্যান জিম বেটস তিনি আমার সঙ্গে সাক্ষাৎ করেছেন। উনারা নির্বাচন পর্যবেক্ষণ করেছেন। তাদের মতামত হলো এখানে একটা সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে কোথাও কোনো রকম গোলযোগ হয়নি। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।’

তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব দেশ, এ দেশে নির্বাচন অনুষ্ঠানে আমাদের সাংবিধানিক বাধ্যবাধকতা আছে। সেই অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হয়েছে স্বাধীন নির্বাচন কমিশনের অধীনে। নির্বাচনে কোথায় ত্রুটি-বিচ্যুতি হয়েছে বলে কি কোনো তথ্য আপনাদের কাছে আছে? আমাদের কাছে কি আছে? যেটা ঘটেনি সেটা যদি কেউ বলে।

তিনি আরো বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনবিরোধী প্রোপাগান্ডায় সাত মিলিয়ন ডলার ব্যয়ে লবিস্ট নিয়োগ করা হয়েছে। তবে কারা লবিস্ট নিয়োগ করেছে সেই বিষয়ে সুনির্দিষ্ট করে কিছু জানা যায়নি।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, বিরোধী দলের নেতাদের বলেছে জেলে রাখা হয়েছে। কাকে জেলে রাখা হয়েছে? প্রধান বিচারপতির বাসভবন ভাঙচুর করা হলো, পুলিশ হাসপাতালে আগুন লাগিয়ে দেওয়া হলো, অ্যাম্বুলেন্স জ্বালিয়ে দেওয়া হলো, পুলিশকে হত্যা করা হলো। কেউ যদি এ জাতীয় কাজ করে বা কাজ করানোর পেছনে কোনো ভূমিকা পালন করে, তার বিরুদ্ধে রাষ্ট্র ব্যবস্থা নেবে না? সেখানে আপনি পরিচয় জেনেই বা কি করবেন। তিনি কোন পদে আছেন, কোন দলের, কি কাজ করেন- এটার ওপর নির্ভর করবেন নাকি অপরাধী হিসেবে বিবেচনা করবেন।

সর্বশেষ পাওয়া সংবাদ