বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার Price Sensitive Information of Mutual Trust Bank PLC আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন
advertisement
রাজনীতি

দ্বাদশ নির্বাচনে এমপি হলেন ১২ চিকিৎসক

কর্পোরেট সংবাদ ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন ১২ জন চিকিৎসক। তাদের মধ্যে ১১ জনই জয়ী হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে নৌকা প্রতীক নিয়ে। বাকি ১ জন জিতেছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে।

গত রোববার ৭ জানুয়ারি সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ করা হয়। এরপর সোমবার মধ্যরাতে একে একে নির্বাচিত সংসদ সদস্যদের তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন।

চাঁদপুর-৩ আসনে নৌকা প্রতীকে জয়লাভ করেছেন বর্তমান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি ১ লাখ ৯ হাজার ৪৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। বিজয়ী দীপু মনির সবচেয়ে কাছের প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মীর সামসুল আলম ঈগল প্রতীকে পেয়েছেন ২৪ হাজার ১৮৩ ভোট।

সিরাজগঞ্জ-৩ অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ নৌকা প্রতীকে জয়লাভ করেছেন। তিনি ১ লাখ ১৭ হাজার ৬৪২ ভোট পেয়েছেন এবং তার নিকটতম স্বতন্ত্র প্রতিদ্বন্দ্বী সাখাওয়াত হোসেন সুইট ঈগল প্রতীকে পেয়েছেন ৪৪ হাজার ৭০৮ ভোট পেয়েছেন।

কিশোরগঞ্জ-১ আসনে জয়লাভ করেছেন সৈয়দ নজরুল ইসলামের মেয়ে ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি। তিনি নৌকা প্রতীকে পেয়েছেন ৭৬ হাজার ৭৬২ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মেজর (অব.) সৈয়দ সাফায়েতুল ইসলাম পেয়েছেন ৭৩ হাজার ৯৯৮ ভোট।

কুমিল্লা-৭ আসনে অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত জয়লাভ করেছেন। নৌকা প্রতীক নিয়ে তিনি ভোট পেয়েছেন ১ লাখ ৭৩ হাজার ৬৭৬ এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. মুনতাকিম আশরাফ টিটু পেয়েছেন ১১ হাজার ৬৬৮ ভোট।

বগুড়া-৭ আসনে ডা. মোস্তফা আলম নান্নু নৌকা প্রতীকে ৯১ হাজার ২৯ ভোট পেয়ে জয়লাভ করেছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির এটিএম আমিনুল ইসলাম লাঙল প্রতীকে পেয়েছেন ৬ হাজার ৮০১ ভোট।

মেহেরপুর-২ আসনে ডা. আবু সালেহ মোহাম্মদ নাজমুল হক জয়লাভ করেছেন ৭২ হাজার ৭২৮ ভোট পেয়ে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মকবুল হোসেন পেয়েছেন ৪৯ হাজার ৫৯৩ ভোট।

নাটোর-৪ আসনে ডা. মো. সিদ্দিকুর রহমান পাটোয়ারী নৌকা প্রতীকে জয়লাভ করেছেন। তিনি ভোট পেয়েছেন ১ লাখ ১৩ হাজার ৫৮২টি এবং ট্রাক প্রতীকে স্বতন্ত্র প্রার্থী আসিফ আব্দুল্লাহ বিন কুদ্দুস শোভন পেয়েছেন ৯০ হাজার ৭৪৮টি ভোট।

চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল জয়লাভ করেছেন। তিনি নৌকা প্রতীকে ৭৯ হাজার ৮১২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সৈয়দ নজরুল ইসলাম পেয়েছেন ৭২ হাজার ৭০৯ ভোট।

যশোর-২ আসনে নৌকা প্রতীকে জয়লাভ করেছেন ডা. মো. তৌহিদুজ্জামান তুহিন। সাতক্ষীরা-৩ আসনে নৌকা প্রতীকে জয়ী হয়েছেন অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক।

নরসিংদী-২ আসনে নৌকা প্রতীকে জয়ী হয়েছেন ডা. আনোয়ারুল আশরাফ খান দিলীপ।

কুড়িগ্রাম-২ আসনে ডা. হামিদুল হক খন্দকার (স্বতন্ত্র) হিসেবে জয়লাভ করেছেন। তিনি ট্রাক প্রতীক নিয়ে নির্বাচনে লড়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিল লাঙ্গল প্রতীকের পনির উদ্দিন আহমেদ।

সর্বশেষ পাওয়া সংবাদ