বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার Price Sensitive Information of Mutual Trust Bank PLC আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন
advertisement
রাজনীতি

পটুয়াখালী-৩ আসনে দ্বিতীয়বারের মতো জয়ী নৌকার শাহজাদা

মোঃ হাফিজ, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ (গলাচিপা ও দশমিনা) আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এস এম শাহজাদা(সাজু) বিপুল ভোটের ব্যবধানে টানা দ্বিতীয় বারের মতো জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হলেন।

৭ জানুয়ারি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আনন্দ মুখোর ও সুষ্ঠ, সুন্দর মনোরম পরিবেশে সকাল ৮ টায় ভোট গ্রহণ শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত চলতে থাকে। এসময় এই আসনে ১২৪ টি কেন্দ্রে কোন অপ্রতিকার ঘটনা ঘটেছে বলে কোন অভিযোগ আসেনি। বিকাল ৫ টার পর থেকে কেন্দ্রে কেন্দ্রে থেকে ফলাফল নির্বচনী কন্ট্রোল রুমে আসতে থাকে এবং রাত ৮টার পরে বেসরকারি ভাবে ফলাফল ঘোষণা করা হয়।

ফলাফল ঘোষণা মাধ্যমে বর্তমান সংসদ সদস্য এস এম শাহজাদা ৮৯১৭১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সাবেক বিজিবি প্রধান লেঃ জেনারেল মোঃ আবুল হোসেন তার ঈগল মার্কা ৪৮৫০৮ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে থাকেন। এছাড়াও অনান্য প্রতিকের প্রার্থী, এন পি পি আম মার্কা ৪১২ ভোট পেয়ে তৃতীয় স্থান, জাতীয় পার্টি লাঙ্গল মার্কা ৩২২ ভোট পেয়ে চতুর্থ স্থান, বি এন এফ টেলিভিশন মার্কা ১১৯ ভোট পেয়ে পঞ্চম স্থান, এবং বি এস পি একতারা মার্কা ১০৩ ভোট পেয়ে ষষ্ঠ স্থানে থাকেন।

নৌকা মার্কার প্রার্থী বর্তমান এমপি এস এম শাহজাদা (সাজু) নির্বাচিত হওয়ায় পরেই আনন্দ উল্লাসে ভাসতে থাকে নৌকা প্রেমী সাধারণ জনগন। পরের দিন সকালে নির্বাচিত বর্তমান এমপি তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বাসায় মিষ্টি নিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন এবং কুশলাদি বিনিময়ের মাধ্যমে উপজেলার সকলকে নিয়ে মিলেমিশে কাজ করার আশ্বাস দেন।

সর্বশেষ পাওয়া সংবাদ