বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার Price Sensitive Information of Mutual Trust Bank PLC আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন
advertisement
রাজনীতি

জামানত হারাচ্ছেন শাহ আবু জাফর

নিজস্ব প্রতিবেদক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর ৪ সংসদীয় আসনে মোট প্রার্থী ছিলেন ২১ জন। এর মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ মোহাম্মদ আবু জাফরসহ মোট ১৩ প্রার্থী জামানত হারাচ্ছেন। অর্থাৎ, নির্বাচনে অংশ নেওয়া প্রায় ৬২ ভাগ প্রার্থী প্রদত্ত ভোটের ৮ ভাগের ১ ভাগ পাননি।

ফরিদপুর-১ (বোয়ালমারী, আলফাডাঙ্গা, মধুখালী) আসনে মোট ভোট পড়েছে ২ লাখ ৩৭ হাজার ৫১৫টি। জামানত রক্ষা করতে হলে প্রদত্ত ভোটের ৮ ভাগের ১ ভাগ হিসাবে ২৯ হাজার ৬৮৯ ভোটের কম যাঁরা পেয়েছেন, তাঁরা জামানত হারাচ্ছেন।

ফরিদপুর-১ আসনে প্রার্থী ছিলেন পাঁচজন। তাঁদের মধ্যে তিনজন জামানত হারাচ্ছেন। তাঁরা হলেন বিএনএম প্রার্থী শাহ মো. আবু জাফর, জাতীয় পার্টির মো. আক্তারজ্জামান খান ও বাংলাদেশ সুপ্রিম পার্টির মো. নুর ইসলাম সিকদার। শাহ মো. আবু জাফর ভোট পেয়েছেন ২২ হাজার ৪৬৫টি, মো. আক্তারজ্জামান খান পেয়েছেন ১ হাজার ৩৫৯ এবং নুর ইসলাম সিকদার পেয়েছেন ১ হাজার ৮৮৯ ভোট।

শাহ আবু জাফর বিএনপির নেতা ছিলেন। নির্বাচনের আগে তিনি বিএনপির ছেড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনে (বিএনএম) ভারপ্রাপ্ত চেয়ারম্যান হন। পরে বিএনপি তাঁকে দল থেকে বহিষ্কার করে।

সর্বশেষ পাওয়া সংবাদ