শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
শিরোনাম
পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড সূচকের বড় পতনে লেনদেন শেষ মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত
রাজনীতি

আগুন সন্ত্রাস ও গণতন্ত্র একসঙ্গে চলতে পারে না: কাদের

নিজস্ব প্রতিবেদক: আগুন সন্ত্রাস ও গণতন্ত্র একসঙ্গে চলতে পারে না- এটা এবার এই নির্বাচনে ভোটারদের ব্যাপক অংশগ্রহণ প্রমাণ করেছে বলে মন্তব্য করেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের । আজ সোমবার (৮ জানুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, আমরা বিএনপিকে বলবো সত্য মেনে নিয়ে ইতিবাচক রাজনীতি করুন, গণতন্ত্রের মৌলিক নীতি অনুসরণ করুন, সংবিধান বহির্ভূত রাজনীতি পরিহার করুন নতুবা ইতিহাসে আস্তাকুঁড়ে আপনাদের নিক্ষিপ্ত হতে হবে।

বিএনপি-জামায়াত এবারও ব্যর্থ হয়েছে উল্লেখ করে তিনি বলেন, তাদের সকল ষড়যন্ত্রের জবাব ব্যালটের মাধ্যমে মানুষ দিয়ে দিয়েছে। বারবার নির্বাচন বর্জন করে বিএনপির জন্য এখন আগামী ৫ বছর অপেক্ষা করা ছাড়া আর কোনোকিছুই করণীয় নেই।

তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আগামী ১০ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের আয়োজন করা হবে । সমাবেশে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ওবায়দুল কাদের বলেন, তাদের সকল অভিযোগ বাস্তবতা বিবর্জিত, ভিত্তিহীন এবং মনগড়া। আজ সকালেও বিএনপি নেতা মঈন খান প্রেস ব্রিফিংয়ে মিথ্যাচার করে সাংবাদিকদের সামনে বক্তব্য দিয়েছেন। এমন মিথ্যাচারই আজকে তাদের এমন করুণ পরিণতির জন্য দায়ী। এ সময় অপরাজনীতির জোরে এই দেশে জনগণের রায় পাওয়া সম্ভব নয়- মানুষ তা বিএনপি-জামায়াতকে দেখিয়েছে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

তিনি আরও বলেন, জনগণের রায়ের প্রতি শ্রদ্ধাশীল থেকে দেশ পরিচালনা করব। আমাদের ইশতেহারে দেওয়া ওয়াদা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব। আগামী বাংলাদেশ হবে স্মার্ট ও সমৃদ্ধ। এই নির্বাচন দেশের গণতান্ত্রিক অভিযাত্রায় মাইলফলক হয়ে থাকবে। বিএনপি জামায়াত এবার ও ব্যর্থ হয়েছে। বার বার নির্বাচন বর্জন করে আগামী ৫ বছর অপেক্ষা করা ছাড়া করণীয় নেই। আজ তাদের সব অভিযোগ বাস্তবতাবিবর্জিত, ভিত্তিহীন। প্রেস ব্রিফ করে মিথ্যাচার করে বক্তব্য দিয়েছেন। এমন মিথ্যাচার তাদের করুণ পরিণয়ের জন্য দায়ী।

এই সম্পর্কিত আরো

পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন

আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন

পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু

বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি

অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড

সূচকের বড় পতনে লেনদেন শেষ

মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত