বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার Price Sensitive Information of Mutual Trust Bank PLC আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন
advertisement
রাজনীতি

রাজনীতির মাঠেও ছক্কা হাঁকালেন সাকিব

নিজস্ব প্রতিবেদক : ক্রিকেট মাঠের পর এবার রাজনীতির মাঠেও ছক্কা হাঁকালেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে হয়েছেন সংসদ সদস্য।

রোববার (৭ জানুয়ারি) ঘোষিত ফলাফল অনুযায়ী, ১ লাখ ৮৫ হাজার ৩৮৮ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হন সাকিব। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলদেশ কংগ্রেসের অ্যাডভোকেট কাজী রেজাউল ইসলাম ডাব প্রতীকে পেয়েছেন ৪৫ হাজার ৯৩৩ ভোট।

এর আগে রবিবার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হয়। এরপর শুরু হয় গণনা।

এদিন সকাল ৮টার দিকে পরিবারের সদস্যদের নিয়ে দরি মাগুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন সাকিব আল হাসান। ভোট দেওয়া শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাকিব বলেন, “আশা করছি, মানুষ তার নাগরিক অধিকার হিসেবে ভোট দিতে আসবেন।”

সদর উপজেলার একাংশ ও শ্রীপুর নিয়ে গঠিত মাগুরা-১ আসন। সাকিব আল হাসানের প্রতিদ্বন্দ্বী হিসেবে ছিলেন চারজন। তারা হলেন- বাংলাদেশ কংগ্রেসের কাজী রেজাউল ইসলাম, জাতীয় পার্টির মো. সিরাজুস সায়েফিন, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) কে এম মোতাসিম বিল্লা ও তৃণমূল বিএনপির সনজয় কুমার রায়।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, মাগুরা-১ আসনে মোট ভোটার চার লাখ ৪৮৫ জন। এর মধ্যে পুরুষ দুই লাখ ৮৬২ জন, নারী ভোটারের সংখ্যা এক লাখ ৯৯ হাজার ৬২১। ভোটকেন্দ্র মোট ১৫২টি।

আরও পড়ুন:

ঢাকার ২০টি আসনে জয়ী হলেন যারা

শেরপুরে ২টি আসনে নৌকা, একটিতে স্বতন্ত্রের জয়

হেরে গেলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি

সর্বশেষ পাওয়া সংবাদ