বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার Price Sensitive Information of Mutual Trust Bank PLC আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন
advertisement
রাজনীতি

হেরে গেলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি

কর্পোরেট সংবাদ ডেস্ক : রোববার (৭ জানুয়ারি) অনুষ্ঠিত হয়ে গেল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। আর এবারের নির্বাচনে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসন থেকে ট্রাক প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। জয় নিয়ে শতভাগ আশাবাদি হলেও শেষ পর্যন্ত ৯ হাজার ৯ ভোট পেয়ে পরাজিত হয়েছেন মাহি।

রোববার (৭ জানুয়ারি) রাতে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে দেওয়া বেসরকারি ফলাফলে দেখা যায়, দুই উপজেলায় মাহিয়া মাহি ট্রাক প্রতীকে পেয়েছেন ৯ হাজার ৯ ভোট। আর টানা তিনবারের এমপি ওমর ফারুক চৌধুরী পেয়েছেন ১ লাখ ৩ হাজার ৫৯২ ভোট। আসনটিতে মোট ভোটার ৪ লাখ ৪০ হাজার ২১৮ জন।

ফলাফল অনুযায়ী, আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী গোলাম রব্বানী কাঁচি প্রতীকে পেয়েছেন ৯২ হাজার ৪১৯ ভোট। তৃণমূল বিএনপির প্রার্থী জামাল খান দুদু সোনালী আঁশ প্রতীকে ২৭৩ ভোট, বিএনএমের প্রার্থী মো. শামসুজ্জোহা নোঙর প্রতীকে ১ হাজার ৯১১ ভোট, জাতীয় পার্টির প্রার্থী মো. শামসুদ্দিন লাঙ্গল প্রতীকে ৯৩৮ ভোট, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সহধর্মিণী আয়েশা আক্তার জাহান ডালিয়া বেলুন প্রতীকে ২ হাজার ৭১৮ ভোট, এনপিপির প্রার্থী নুরুন্নেসা আম প্রতীকে ২৯৬ ভোট, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের বশির আহমেদ ছড়ি প্রতীকে ৩৩৫ ও বিএনএফের প্রার্থী মো. আল সাআদ টেলিভিশন প্রতীকে ৬০৩ ভোট পেয়েছেন।

বরেন্দ্রর পোড়ামাটি তানোর ও গোদাগাড়ী উপজেলা নিয়ে রাজশাহী-১ সংসদীয় আসন। আসনটির তিনবারের নৌকা প্রতীকের এমপি ওমর ফারুক চৌধুরী। এবারও তিনি নৌকা প্রতীকে মনোনয়ন পান। মাহিও চেষ্টা করেছিলেন নৌকার মাঝি হতে। নৌকা প্রতীক না পেয়ে তিনি ট্রাক প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নেন। আসনটিতে মোট ১১ জন নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করেন।

এদিকে ভোটের দিন সকালেই ভোটকেন্দ্রে উপস্থিত হন এই নায়িকা। কেন্দ্রে উপস্থিত হয়ে ভোটের সকল কার্যক্রম পর্যবেক্ষণ করেছেন। এ সময় কেন্দ্রের নানান বিষয় নিয়ে গণমাধ্যমে কথা বলেন তিনি।

ওই সময় তিনি বলেন, ভোটারদের সবার সঙ্গে কথা বলছি, তারা উৎসবমুখর পরিবেশে আছে। এখন পর্যন্ত পরিস্থিতি ভালো দেখা যাচ্ছে। বাইরে আরও মানুষ অপেক্ষা করছেন। তবে মেয়েদের উপস্থিতিই বেশি দেখতে পাচ্ছি। এখন বেলা যতো বাড়বে ততো বেশি বোঝা যাবে।

নির্বাচনে জয়ের বিষয়ে মাহি বলেন, নির্বাচনের ফলাফল যাই হোক কেন আমি মেনে নেব। পাশাপাশি আল্লাহ না করুক আমি যদি ফেলও করি, আগামীকালকে এলাকাজুড়ে শোডাউন করব। কারণ, আমার এলাকার জনগণদের আমি জানান দিতে চাই, নির্বাচনে পাশ করলেও আপনাদের সঙ্গে থাকতাম। হেরে গেলেও আপনাদের পাশে আছি আমি।

সর্বশেষ পাওয়া সংবাদ