বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার Price Sensitive Information of Mutual Trust Bank PLC আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন
advertisement
রাজনীতি

ব্যারিস্টার সুমনের কাছে ধরাশায়ী বিমান প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবদেক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে এবার ইতিহাস সৃষ্টি করলেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। এই আসনে নৌকা প্রতীকের প্রার্থী বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেটে মাহবুব আলীকে লক্ষাধিক ভোটে হারিয়ে তিনি বাজিমাত করেছেন।

রোববার (৭ জানুয়ারি) রাতে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোছা. জিলুফা সুলতানা ঘোষিত বেসরকারি ফলাফলে দেখা গেছে, ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন প্রায় এক লাখ ভোটের ব্যবধানে জয়ী হন।

নির্বাচনে ঈগল প্রতীক নিয়ে ব্যরিস্টার সুমন এক লাখ ৬৯ হাজার ৯৯ ভোট পেয়েছেন। এছাড়া বেসরকারি বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৬৯ হাজার ৫৪৩ ভোট।

হবিগঞ্জ-৪ আসনে মাহবুব আলী ও সায়েদুল হক ছাড়াও অপর ছয় প্রার্থী ছিলেন- আবু ছালেহ (ইসলামী ঐক্য জোট), আহাদ উদ্দিন চৌধুরী (জাতীয় পার্টি), মোহাম্মদ আবদুল মমিন (বাংলাদেশ কংগ্রেস), মো. মোখলেছুর রহমান (বিএনএম), মো. রাশেদুল ইসলাম খোকন (বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোট), সৈয়দ মো. আল আমিন (বাংলাদেশ কংগ্রেস)।

সুপ্রিম কোর্টের আইনজীবী সুমন ২০২১ সালে যুবলীগের কেন্দ্রীয় কমিটির পদ থেকে বহিষ্কার হন। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত উপস্থিতির কারণ তিনি সারাদেশে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন। এছাড়া নিজ এলাকায়ও ব্যক্তিগত খরচে বেশ কিছু কাঠের সেতু করে দিয়ে তিনি আলোচনায় আসেন।

সর্বশেষ পাওয়া সংবাদ