বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার Price Sensitive Information of Mutual Trust Bank PLC আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন
advertisement
রাজনীতি

জামানত হারালেন জিএম কাদেরের স্ত্রী

নিজস্ব প্রতিবেদক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৮ আসনে জামানত হারিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদেরের স্ত্রী শেরীফা কাদের। আসনটিতে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন কেটলি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী খসরু চৌধুরী।

রোববার (৭ জানুয়ারি) ভোট গণনা শেষে বেসরকারিভাবে ঘোষিত ফল অনুযায়ী তিনি লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন মাত্র ৬ হাজার ৪২৯ ভোট। তিনি স্বতন্ত্রপ্রার্থী খসরু চৌধুরীর কাছে পরাজিত হয়েছেন।

৭৯ হাজার ৮৫ ভোট পেয়েছেন খসরু চৌধুরী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আরেক স্বতন্ত্র প্রার্থী তোফাজ্জল হোসেন ট্রাক প্রতীক নিয়ে পেয়েছেন ৪৪ হাজার ৯০৯ ভোট। আর লাঙ্গল প্রতীক নিয়ে শেরীফা কাদের পেয়েছেন ৬ হাজার ৪২৯ ভোট।

উল্লেখ্য, জোটগত সমঝোতার ভিত্তিতে ঢাকা-১৮ আসনটি জাতীয় পার্টির জন্য ছেড়ে দিয়েছিল আওয়ামী লীগ। এ কারণে আসনটিতে নৌকা প্রতীকে কোনো প্রার্থী ছিল না দলটির।

সর্বশেষ পাওয়া সংবাদ