রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পিক্সেল থেকে পার্সপেক্টিভ - তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো-বিইউপি মানিকগঞ্জে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার কুবি শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার, আটক ১ ৮ দফা না মানলে ১ দফার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার ডাচ্-বাংলা ব্যাংকের ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের শাখাগুলো নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ
advertisement
রাজনীতি

সাতক্ষীরার চার আসনের ৩টিতে নৌকা, ১টিতে লাঙ্গলের জয়

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি : সকল জল্পনা কল্পনা অবসান ঘটিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা ৪টি আসনে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

৭ জানুয়ারি (রোববার) সকাল ৮ টা থেকে জেলার চারটি সংসদীয় আসনের ৬০২টি ভোট কেন্দ্রের ভোট গ্রহন শুরু হয় বিরতিহীন ভাবে চলে বিকাল ৪ টা পর্যান্ত সকল শ্রেণি পেশার মানুষ তাদের নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেন প্রশাসন।

সাতক্ষীরার চারটি আসনে ১০টি নিবন্ধিত রাজনৈতিক দলের ২২ জন এবং ৮জন স্বতন্ত্র প্রার্থীসহ ৩০ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।

মূল প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন নৌকা, লাঙ্গল, ঈগল ও নোঙর মার্কার প্রার্থীরা।

সাতক্ষীরা-১ আসনে বেসরকারিভাবে ৬৩১৬৫ ভোট পেয়ে নির্বাচিত হয়ছেন আওয়ামী মনোনীত নৌকা মার্কার প্রার্থী ফিরোজ আহম্মেদ স্বপন। নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র দোলনা প্রতীকের প্রার্থী এস.এম মুজিবুর রহমান পেয়েছেন ১০৫৩৩ ভোট।

সাতক্ষীরা-২ আসনে ৮৮৩৫৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জাতীয় পাটির মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী মো. আশরাফুজ্জামান আশু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ঈগল প্রর্তীকের স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি পেয়েছেন ২৭৪৪৭ ভোট।

সাতক্ষীরা-৩ আসনে ৩৬৯৭৮ ভোট পেয়ে নির্বাচিত হয়ছেন আওয়ামী মনোনীত নৌকা মার্কার প্রার্থী অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জাতীয় পাটির মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী এ্যাড. স.ম আলিফ হোসেন পেয়েছেন ২৮৪৯ ভোট।

সাতক্ষীরা-৪ আসনে ১৪০০৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়ছেন আওয়ামী মনোনীত নৌকা মার্কার প্রার্থী এস. এম. আতাউল হক দোলন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি (বি.এন.এম)এর মনোনীত নোঙর প্রতীকের প্রার্থী এইস.এম. গোলাম রেজা পেয়েছেন ৩৮৯৮৬ ভোট।

সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা রিটানিং কর্মকতা মোহাম্মদ হুমায়ুন কবির রোববার রাত ১০টা এ তথ্য নিশ্চিত করেন৷

সর্বশেষ পাওয়া সংবাদ