বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার Price Sensitive Information of Mutual Trust Bank PLC আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন
advertisement
রাজনীতি

নরসিংদীতে ৪টিতে নৌকা, ১টিতে স্বতন্ত্র প্রার্থীর জয়

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি: নরসিংদীর ৫টি আসনে শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪।

রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুর হয়ে চলে টানা বিকাল ৪টা পর্যন্ত। রাত সাড়ে ৯টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক ড. বদিউল আলম।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী নরসিংদী সদর-১ আসনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ নজরল ইসলাম (হিরো)। তিনি পেয়েছেন ৮৮,১৮৩ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী কামরজ্জামান পেয়েছেন ৫৫,৫৫৯ ভোট।

নরসিংদী ২ (পলাশ) আসনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আনোয়ারল আশরাফ খান। তিনি পেয়েছেন ৮৬,৯৪১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির এ এন এম রফিকুল আলম সেলিম পেয়েছেন ৪,৯১৫ ভোট।

নরসিংদী ৩ (শিবপুর) আসনে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী সিরাজুল ইসলাম মোল্লা। তিনি পেয়েছেন ৫৬,৭৭৯ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফজলে রাব্বি খান পেয়েছেন। ৪৫,১১৫ ভোট।

নরসিংদী ৪ (মনোহরদী-বেলাব) আসনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নূরল মজিদ মাহমুদ হুমায়ুন। তিনি পেয়েছেন ৭৭,৯৮২ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম খান পেয়েছেন ৭০,৬৮৫ ভোট।

নরসিংদী ৫ (রায়পুরা) আসনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রাজিউদ্দিন আহমেদ রাজু। তিনি নৌকা প্রতীকে পেয়েছেন ১,১১,৭৫৬ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান পেয়েছেন ৬৪,০৭৭ ভোট।

সর্বশেষ পাওয়া সংবাদ