বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার Price Sensitive Information of Mutual Trust Bank PLC আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন
advertisement
রাজনীতি

নির্বাচনে খুব সুন্দর পরিবেশ বিরাজমান: পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থাী ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, নির্বাচনে খুব সুন্দর পরিবেশ বিরাজমান। কোথাও জোর জবরদস্তী নেই। য়ার যার খুশী মতো পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন।

আজ রোববার সকাল ১০টায় সিলেট নগরীর দুর্গাকুমার সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নিজের ভোট প্রদান শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এমস মন্তব্য করেন তিনি।

এসময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, আজকে বন্ধের দিন, ভোটের দিন, উৎসবের দিন, এদিন বিএনপির হরতাল ঢংঢাং। শুধু মিডিয়াতে বলার জন্য একর্মসুচী। আসলে বাস্তবে নির্বাচনে হরতাল বলতে কিছু নেই বলে তিনি মন্তব্য করেন।

এ সময় তিনি আরও বলেন, সিলেটসহ দেশে নির্বাচনে খুব সুন্দর পরিবেশ বিরাজ করছে। কোথাও জোর জবরদস্ত নেই। গণতান্ত্রিক ধারা সমুন্নত রাখতে মানুষ ভোট কেন্দ্রে এসে ভোট দিচ্ছে।

এসময় মোমেন বলেন, এবার ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ বিরাজ করছে। তরুণ ভোটাররা ভোট দিতে আসবেন বলে আমাদের বিশ্বাস। তাছাড়া সিলেটে মানুষজন ভোট দিতে আগ্রহী।

ভোটার উপস্থিতির হার প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, গত সিলেট সিটি নির্বাচনেও ৪৬ শতাংশ ভোট পড়েছে। নির্বাচনে আমেরিকাতেও কখনো ৪৪ কখনো ৩৩ শতাংশ ভোট হয়। সুতরাং, নট ব্যাড। টানা তিনদিনের ছুটির কারণে ভোটার উপস্থিতিতে কিছুটা প্রভাব ফেলতে পারে জানিয়ে মন্ত্রী বলেন, আমাদের তরুণ প্রজন্মের লোকজন যাদের কিছু টাকা পয়সা আছে তারা এরকম ছুটি পেলে পরিবার নিয়ে ঘুরতে চলে যান। এই ছুটিতেও অনেকে ঘুরতে চলে যেতে পারেন। তবে নির্বাচনে তা খুব একটা প্রভাব ফেলবে না।

এসময় তিনি বলেন, আমাদের দল আওয়ামী লীগ শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের পক্ষে। আমাদের দলে ভোট দিলে দেশের উন্নয়ন ও মঙ্গল হয়। দেশের গৌরব চারদিকে ছড়িয়ে পড়ে। আমি আশাবাদী জনগণ নৌকা মার্কায় বিপুলভাবে ভোট দিয়ে আওয়ামী লীগকে আবারও জয়ী করবে। এসময় তার সাথে পরিবারের সদস্যসহ আওয়ামীলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ পাওয়া সংবাদ