রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পিক্সেল থেকে পার্সপেক্টিভ - তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো-বিইউপি মানিকগঞ্জে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার কুবি শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার, আটক ১ ৮ দফা না মানলে ১ দফার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার ডাচ্-বাংলা ব্যাংকের ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের শাখাগুলো নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ
advertisement
রাজনীতি

লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়নের কামরাঙ্গা ফাজিল মাদ্রাসা কেন্দ্রে লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ রোববার (৭ জানুয়ারি) দুপুরে নিজ গ্রাম রাঢ়ীরচর এলাকার ওই কেন্দ্রে বেশ কিছু সময় লাইনে দাঁড়িয়ে থেকে ভোট দেন তিনি।

ভোট দেওয়া শেষে শিক্ষামন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত নানান ষড়যন্ত্র এবং গাড়িতে মানুষ পুড়িয়ে হত্যা করে নির্বাচন বানচাল করার চেষ্টা করেছে। কিন্তু বাংলাদেশের মানুষ গণতন্ত্রে বিশ্বাসী। তারা আজকে উৎসবমুখর পরিবেশে এসে ভোট দিয়েছে।

তিনি বলেন, গত ১৫ বছর নির্বাচনী এলাকার জনগণ আমাকে ভোট দিয়ে তাদের সেবা করার সুযোগ দিয়েছে। আমি সাধ্যমত উন্নয়ন করার চেষ্টা করেছি । আশা করছি এবারও লোকজন আমাকে নির্বাচিত করে সেবা করার সুযোগ দিবে। ভোটারদের প্রতি আমার সেই দৃঢ় বিশ্বাস আছে।

এ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৮ হাজার ৯৩২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৬৩ হাজার ৮৯৩ জন। নারী ভোটার ২ লাখ ৪৫ হাজার ৩৯ জন। একটি পৌরসভা, ২ টি উপজেলা ও ২০টি ইউনিয়ন নিয়ে গঠিত এ আসন।

সর্বশেষ পাওয়া সংবাদ