বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার Price Sensitive Information of Mutual Trust Bank PLC আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন
advertisement
রাজনীতি

আ: লীগ পুরোনো কায়দায় ভোট ডাকাতির নির্বাচন করছে’: জিএম কাদের

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ পুরোনো কায়দায় ভোটকেন্দ্র দখল করে ভোট ডাকাতির নির্বাচন করছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। আজ রোববার (৭ জানুয়ারি) দুপুরে রংপুর নগরের শিশুমঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সামনে এসব অভিযোগ করেন।

জিএম কাদের বলেন, ইতোমধ্যে সকাল থেকে আমি ৩টি ঘটনা জেনেছি, ভোট ডাকাতির নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। ভোট স্বাভাবিক হবে না, সেই ধরনের একটা আবহ তৈরি করা হচ্ছে সেইসব জায়গায়। তবে সব জায়গার খবর এখনও পাইনি। জামালপুর-কুমিল্লাসহ বিভিন্ন জায়গায় আমাদের এজেন্টদের বের করে দেওয়া হচ্ছে বলে খবর পেয়েছি।

তিনি আরও বলেন, আশা করেছিলাম ভোট স্বাভাবিক হবে। কিন্তু রংপুর ছাড়া বেশির ভাগ জায়গায় ভোট স্বাভাবিক হচ্ছে না। আশঙ্কা ছিল যে নির্বাচনে নিয়ে এসে আমাদের কুরবানি করা হবে। হয়তো বোঝা যাবে ভবিষ্যতে। কুরবানি করে নির্ভেজাল একদলীয় শাসনব্যবস্থা কায়েম করা হবে, এটাই আমরা আশঙ্কা করছিলাম। এসব আশঙ্কা সত্যি হয় কিনা বিকেল হলেই বোঝা যাবে।

শঙ্কা যদি সত্যি হয়, তাহলে দলের অবস্থান কী হবে এ প্রসঙ্গে তিনি বলেন, সেটা যখন হবে তখন বলব। আগে থেকে কিছু বলতে চাই না। আমরা সার্বিক পরিস্থিতি দেখে দলের নেতাদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেব বলে জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও রংপুর মহানগরের সভাপতি সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, সাধারণ সম্পাদক এসএম ইয়াসীর, জেলা কমিটির সদস্য সচিব হাজী আব্দুর রাজ্জাকসহ অন্যান্য নেতৃবৃন্দ।

উল্লেখ্য, রংপুর-৩ আসনে ৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সমঝোতার কারণে আওয়ামী লীগের প্রার্থী তুষার কান্তি মন্ডল প্রার্থিতা প্রত্যাহার করে নেন। জাপা চেয়ারম্যান ছাড়াও আসনটিতে লড়ছেন বাংলাদেশ সুপ্রিম পার্টির আব্দুর রহমান রেজু, বাংলাদেশ কংগ্রেসের একরামুল হক, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সহিদুল ইসলাম, ন্যাশনাল পিপলস পার্টির শফিউল আলম ও ঈগল প্রতীক নিয়ে তৃতীয় লিঙ্গের প্রতিনিধি হিসেবে আনোয়ারা ইসলাম রানী।

রংপুর-৩ আসনে মোট ভোটার ৪ লাখ ৯৪ হাজার ৭৬৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪৭ হাজার ৪৭২ জন এবং নারী ভোটার ২ লাখ ৪৭ হাজার ২৯৪ জন, আর তৃতীয় লিঙ্গের ভোটার মাত্র দুইজন। ১৭৫টি কেন্দ্রে এবং ১০১৬টি ভোট কক্ষে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

সর্বশেষ পাওয়া সংবাদ