শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
শিরোনাম
পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড সূচকের বড় পতনে লেনদেন শেষ মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত
রাজনীতি

উন্নয়নের স্বার্থে জনগণ নৌকার পক্ষেই রায় দেবে: শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক: নৌকার জয়ের বিষয়ে শতভাগ আত্মবিশ্বাস ব্যক্ত করে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, উন্নয়ন ও গণতন্ত্রের স্বার্থে জনগণ নৌকার পক্ষেই রায় দেবে। আজ রোববার সকাল ৮টায় রাজধানীর সিটি কলেজ কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করে একথা বলেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

জনগণের প্রতি তার আস্থা ও বিশ্বাস আছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষের কল্যাণ ও গণতান্ত্রিক ধারা চায় না বলেই সন্ত্রাস নৈরাজ্য করছে বিএনপি।

এসময় তার ছোট বোন শেখ রেহানা, প্রধানমন্ত্রীর মেয়ে ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদ ও শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক।

প্রথমেই বুথে গিয়ে গোপন ব্যালটে ভোট দেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। ভোট দেন সায়মা ওয়াজেদও।

ভোট প্রদান শেষে গণমাধ্যমের মুখোমুখি শেখ হাসিনা। তিনি বলেন, অনেক বাঁধাবিপত্তি পার হয়েই এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। যারা সন্ত্রাস, হত্যার মাধ্যমে ভোট বানচাল করতে চায় তাদেরকে প্রত্যাখ্যান করেছে জনগণ।

জয়ের বিষয়ে শতভাগ আশা জানিয়ে আওয়ামী লীগ সভাপতি বলেন, জনগণের আস্থা অর্জনে সক্ষম আওয়ামী লীগ। অসম্পূর্ণ কাজ সম্পন্ন করতে আবারও নৌকার পক্ষেই রায় দেবে জনগণ।

যারা ভোটের দিন হরতাল করছে তারা বাংলাদেশের নাগরিক। তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক পর্যায়ে কোন অভিযোগ তুলতে চান না শেখ হাসিনা।

তিনি বলেন, অনেক সংগ্রাম করে মানুষের ভোটের অধিকার নিশ্চিত করা হয়েছে। জনগণ যাকে খুশি তাকে ভোট দেবে, এটাই নিশ্চিত করতে চায় সরকার।

এই সম্পর্কিত আরো

পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন

আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন

পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু

বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি

অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড

সূচকের বড় পতনে লেনদেন শেষ

মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত