বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার Price Sensitive Information of Mutual Trust Bank PLC আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন
advertisement
রাজনীতি

জাহাঙ্গীর হোল্ডিং ট্যাক্স মওকুফের প্রতিশ্রুতি দিয়ে দ্বিগুণ-তিনগুণ করেছেন: রাসেল

গাজীপুর প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-২ আসনে আওয়ামী লীগ প্রার্থী (নৌকা প্রতীক) এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল বলেছেন, জাহাঙ্গীর আলম তার দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করেননি। গত সিটি নির্বাচনে তার মায়ের জন্য ভোট চাইতে এসে তিনি বিভিন্ন জায়গায় বলেছিলেন যে, তার মা জায়েদা খাতুন যদি মেয়র হতে পারেন তা হলে বাড়ির হোল্ডিং ট্যাক্স পাঁচ বছরের জন্য মওকুফ করে দেবেন। কিন্তু এখন খবর পাচ্ছি, তিনি প্রতিটি বাড়িতে ট্যাক্সের পরিমাণ দুই-তিনগুণ বৃদ্ধি করে বাড়ির মালিকদের নোটিশ পাঠাচ্ছেন। ট্যাক্স মাফ তো করেনই নাই; বরং দ্বিগুণ, তিনগুণ বাড়িয়ে নোটিশ দিচ্ছেন। যার মুখে এক, অন্তরে আরেক তাকে আমরা কী বলতে পারি, এমন প্রশ্ন রাখেন তিনি।

বৃহস্প্তিবার (৪ জানুয়ারি) সকালে টঙ্গীর কলেজ মাঠে এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

জাহিদ আহসান রাসেল বলেন, আমি কখনো কুপথে পা বাড়াইনি। অল্প বয়সে এমপি হয়েছি, মন্ত্রী হয়েছি। আমার হাতে ক্ষমতা ছিল, টাকা ছিল। অল্প বয়সে মানুষ ক্ষমতা এবং টাকা পেলে তার ভার সহ্য করতে পারে না, মানুষ খারাপ হয়ে যায়। আমি কখনো আমার ক্ষমতা ও টাকার অপব্যবহার করিনি। মানুষের আমানত খেয়ানত করিনি। কোনো প্রকার খারাপ কাজের সঙ্গে আমার সংশ্লিষ্টতা কেউ প্রমাণ করতে পারবে না।

তিনি বলেন, সিটি নির্বাচনে তিনি (জাহাঙ্গীর আলম) বাড়ির হোল্ডিং ট্যাক্স মাফ করে দেওয়ার কথা বলে মা-বোনদের পটিয়ে ভোট নিয়েছেন। এবারও তিনি একজন স্বতন্ত্র প্রার্থীর পক্ষে এলাকার ভোটারদের বিভিন্ন মিথ্যা ও লোভনীয় প্রতিশ্রুতি দিয়ে ভোট নেওয়ার চেষ্টা করছেন। আপনারা সবাই সজাগ থাকবেন। মিথ্যা প্রতিশ্রুতিতে প্রলুব্ধ না হয়ে ৭ জানুয়ারি নৌকা মার্কায় ভোট দিয়ে এলাকার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমাকে সহযোগিতা করুন। পরে, আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী সহ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিশাল গণসংযোগ করেন।

সর্বশেষ পাওয়া সংবাদ