শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পিক্সেল থেকে পার্সপেক্টিভ - তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো-বিইউপি মানিকগঞ্জে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার কুবি শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার, আটক ১ ৮ দফা না মানলে ১ দফার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার ডাচ্-বাংলা ব্যাংকের ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের শাখাগুলো নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ
advertisement
রাজনীতি

সাকিবের নির্বাচনী প্রচারণায় মাশরাফী

স্পোর্টস ডেস্ক : আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। প্রার্থীরা নিজেদের শেষ মুহূর্তের প্রচারণা চালাচ্ছেন। মাগুরা-১ আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাকিব আল হাসান। শুরু থেকেই সাকিবের প্রচারণায় অংশ নিচ্ছেন জাতীয় দলের ক্রিকেটাররা। এবার তাতে অংশ নিলেন সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দুপুর ১২টার পর মাগুরায় পা রাখেন মাশরাফী।

মাশরাফী নিজেও দ্বিতীয়বারের মতো দাঁড়িয়েছেন নির্বাচনে। নড়াইল-২ আসনের বর্তমান সংসদ সদস্য তিনি। নিজের প্রচারণার মধ্যেই হাজির হলেন মাগুরায়। ক্রিকেট মাঠের অনুজ রাজনীতির ময়দানে প্রথমবার। তাকে সাহস দিতে মাগুরা ছুটে গেলেন মাশরাফী। সাকিবকে সঙ্গে নিয়ে জিপে করে চালালেন প্রচারণা। ভোটারদের মাঝে বিতরণ করলেন লিফলেট।

মনোনয়ন পাওয়ার পরপরই সাকিবকে শুভকামনা জানিয়েছিলেন নড়াইল এক্সপ্রেস খ্যাত ক্রিকেটার । পরে গণমাধ্যমেও তাকে নিয়ে বলেছেন, যে পারে সে সব পারে। সাকিব অনেক ভালো করবে এমনটাই প্রত্যাশা জানান তিনি।

এ সময় মাশরাফী ও সাকিবের সঙ্গে উপস্থিত ছিলেন জাতীয় দলের আরও কয়েকজন ক্রিকেটার। জিপে এ দুজনের সঙ্গে দেখা যায় রনি তালুকদার, সৌম্য সরকার, আবু হায়দার রনিকে। ছিলেন মাশরাফীর ছোট ভাই মোরসালিন বিন মোর্ত্তজাও।

এর আগে গতকাল সৌম্য, রনি ও সাব্বির রহমানরা অংশ নিয়েছিলেন সাকিবের নির্বাচনি প্রচারণায়। বিভিন্ন দোকানে ঘুরে বিতরণ করেন লিফলেট। জাতীয় দলের হয়ে খেলা নাজমুল অপু, রুবেল হোসেনরাও সাকিবের জন্য ভোট চাইছেন। মাঠের ক্রিকেটে নেতৃত্ব দেওয়া বিশ্বসেরা অলরাউন্ডারকে মাগুরা-১ আসনের নেতৃত্বে আনতেই তারকাদের এমন তোড়জোড়।

আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। প্রথমবারের মতো সংসদ সদস্য হতে নির্বাচনে অংশ নিচ্ছেন সাকিব।

সর্বশেষ পাওয়া সংবাদ