শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পিক্সেল থেকে পার্সপেক্টিভ - তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো-বিইউপি মানিকগঞ্জে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার কুবি শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার, আটক ১ ৮ দফা না মানলে ১ দফার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার ডাচ্-বাংলা ব্যাংকের ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের শাখাগুলো নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ
advertisement
রাজনীতি

আচরণবিধি লঙ্ঘনে শমসের মবিনকে তলব

নিজস্ব প্রতিবেদক: আসন্ন দ্বদশ জাতীয় নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করে ধর্মীয় মাহফিলে চাঁদা বা আর্থিক অনুদান দেওয়ার অভিযোগে সিলেট-২ আসনের তৃণমূল বিএনপির প্রার্থী শমসের মবিন চৌধুরীকে তলব করেছে নির্বাচনি অনুসন্ধান কমিটি।

আজ বৃহস্পতিবার ৪ জানুয়ারী নির্বাচনী অনুসন্ধান কমিটি ও সিলেটের যুগ্ম জেলা জজ আল আসাদ মো. মাহমুদুল ইসলাম তাকে তলব করেন।

শমসের মু্বিনকে লেখা এ সংক্রান্ত চিঠিতে বলা হয়, শমসের মুবিন চৌধুরী দ্বাদশ সংসদ নির্বাচনে নির্বাচনী এলাকা সিলেট-৬ আসনে সোনালী আঁশ প্রতীকের প্রার্থী। তিনি গত ২ জানুয়ারি গোলাপগঞ্জ থানা বাদেশ্বর ইউনিয়নের ৭নং ওয়ার্ডে শিতেশ্বর গ্রামে এক মাহফিলে উপস্থিত থেকে প্রকাশ্যে চাঁদা বা অনুদান প্রদান করেছেন বলে অভিযোগ করা হয়। এই অভিযোগের সমর্থনে কমিটির নিকট ফেসবুক লাইভে প্রচারিত ভিডিও ডিজিটাল প্রমাণ হিসেবে উপস্থাপন করা হয়। তার এমন কাজ সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর ৩ নং বিধানের সুস্পষ্ট লঙ্ঘন।

এ অবস্থায়, বিধি লঙ্ঘনের দায়ে নির্বাচন কমিশন কর্তৃক ব্যবস্থা গ্রহণ করার জন্য কেন সুপারিশ করা হবে না এ মর্মে আগামী ৫ জানুয়ারি বিকাল ৪ টায় তিনি বা তার মনোনীত কোনো প্রতিনিধির মাধ্যমে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ প্রদান করা হয়।

সর্বশেষ পাওয়া সংবাদ